ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুদিন অব্যাহত থাকবে ভারী বৃষ্টিপাত, ডুবতে পারে ঢাকা Logo কাশ্মিরের পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে দিল্লিতে শত শত মানুষের বিক্ষোভ Logo মশা নিধনে দেশীয় উদ্ভাবন পরীক্ষামূলক প্রয়োগে মির্জা ফখরুলের আহ্বান Logo হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু Logo ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে : মন্ত্রী Logo গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo মাগুরার আলোচিত স্কুলছাত্রী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ Logo বিশ্বকাপ ফাইনালে হার, পুলিশের সঙ্গে আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ Logo বাণিজ্য সংগঠনের বিধিমালায় আসছে বড় পরিবর্তন

ইয়ামালের আবেগঘন পোস্টে জন্মস্থানের প্রতি ভালোবাসা

২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। শিরোপা নির্ধারণী এই মহারণের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্ট করে আলোচনায় এসেছেন স্প্যানিশ তরুণ তারকা লামিন ইয়ামাল।

ইনস্টাগ্রামে নিজের ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তোমাদের জন্য, আর আমার বেড়ে ওঠা ওই রাস্তার জন্য।’ সংক্ষিপ্ত এই বার্তায় জন্মস্থান মাতারোর রোকোফন্দা এলাকার প্রতি নিজের গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইয়ামাল।

নিজের শেকড়ের প্রতি এমন টান অবশ্য নতুন নয়। প্রতিটি ম্যাচে যে হেডব্যান্ড পরে মাঠে নামেন, সেখানেও নিজের প্রিয় এলাকার নাম ব্যবহার করেন স্পেনের এই সেনসেশন।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, শৈশবে ক্যারিয়ারের প্রথম দিকের ক্লাব ‘লা তোরেতা’-র জার্সি গায়ে দাঁড়িয়ে আছেন ছোট্ট ইয়ামাল। ছবির সঙ্গে যুক্ত করা হয়েছে জনপ্রিয় শিল্পী মোরাদের একটি গান। বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা হয়ে ওঠার পরও যে তিনি নিজের শুরুর দিনগুলো ভুলে যাননি, সেই বার্তাই যেন দিয়েছেন এই পোস্টে।

বিশ্বকাপে অবশ্য ইয়ামালের শুরুটা খুব একটা স্বস্তিদায়ক ছিল না। বার্সেলোনার হয়ে মৌসুমের শেষদিকে পাওয়া চোটের কারণে টুর্নামেন্টের শুরুতে পুরো ছন্দে ছিলেন না তিনি। তবে নকআউট পর্বে এসে আবারও নিজের সেরাটা দেখিয়ে শুরুর একাদশে জায়গা পাকাপোক্ত করেছেন।

এখন পর্যন্ত বিশ্বকাপে তার গোল একটি- সৌদি আরবের বিপক্ষে। যদিও এখনো কোনো অ্যাসিস্ট নেই, তবু দারুণ পারফরম্যান্সে দুইবার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ইয়ামাল।

তবে এবারের ফাইনালটি তার জন্য আরও বিশেষ। কারণ প্রতিপক্ষ আর্জেন্টিনার জার্সিতে থাকছেন তার শৈশবের আদর্শ লিওনেল মেসি। একদিকে বার্সেলোনার ইতিহাসের অন্যতম সেরা কিংবদন্তি, অন্যদিকে একই ক্লাবের ভবিষ্যৎ তারকা হিসেবে বিবেচিত ইয়ামাল। ফলে স্পেন-আর্জেন্টিনার শিরোপার লড়াইয়ের পাশাপাশি ফুটবলপ্রেমীদের চোখ থাকবে দুই প্রজন্মের দুই প্রতিভার প্রতীকী এই দ্বৈরথেও।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

দুদিন অব্যাহত থাকবে ভারী বৃষ্টিপাত, ডুবতে পারে ঢাকা

ইয়ামালের আবেগঘন পোস্টে জন্মস্থানের প্রতি ভালোবাসা

আপডেট সময় ১১:৪৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬