ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি যুক্ত হচ্ছে পাসপোর্টে Logo জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ Logo নাগরপুরের কৃতি সন্তান আমিনুর রহমান আর নেই Logo জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: আমান উল্লাহ Logo তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাত ব্যক্তি নিহত Logo জাতীয় বৃক্ষমেলা ১০ দিনেই সাড়ে তিন কোটি টাকার চারা বিক্রি Logo ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলা Logo ব্রেন ক্যান্সারে মারা গেলেন খ্যাতিমান ব্যান্ড তারকা জেনিফার ফিঞ্চ Logo সত্যিই কি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি পাচ্ছে সৌদি আরব? সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের

রাজধানীর কাকরাইল মোড়ে দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (১৯ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রমনা থানার উপ-পরিদর্শক (এস আই) আবুল খায়ের বলেন, সকাল সাড়ে ৬টার দিকে পুলিশের টহল টিম দেখতে পায় কাকরাইলে রাস্তায় আহত অবস্থায় পড়ে ছিলেন তিনি। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি।

তিনি আরও বলেন, আমরা তার ছেলে স্বপনের মুখে জানতে পারি, নিহত সিরাজুল ইসলামের মানসিক সমস্যা ছিল। শনিবার রাত ৮টার দিকে বাসা থেকে বের হন তিনি। বাসায় আর ফিরে আসেননি। আমরা আশপাশের লোকের মুখে জানতে পারি, দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়ার পর তার মৃত্যু হয়। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানায়। বর্তমানে মগবাজারের নয়াটোলা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি যুক্ত হচ্ছে পাসপোর্টে

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের

আপডেট সময় ০১:৩৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬