বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে স্বাধীনতা পদক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী আওয়ামী লীগের আমলের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী ইসরায়েল-লেবাননের মধ্যে ঐতিহাসিক আলোচনার ঘোষণা ট্রাম্পের ‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’ বিকেলে স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কূটনীতিতে ব্যস্ত বাংলাদেশ: তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী

ইমরান খানের কারাগারে ড্রোন হামলা চালাতে পারে ভারত, দাবি পিটিআই’র

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১০ মে, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

ভারত-পাকিস্তান সামরিক সংঘাত নিয়ে উদ্বেগের খবর জানিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির আশঙ্কা, ইমরান খানের কারাগারে ড্রোন হামলা চালাতে পারে ভারত। এজন্য তার প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছে দলটি। খবর সামা টিভির

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের প্যারোলে মুক্তি চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) একটি আবেদন করা হয়েছে। আবেদনে দাবি করা হয়েছে যে, ভারত-পাকিস্তান অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে ইমরান খানের জীবনের উপর গুরুতর নিরাপত্তা হুমকি রয়েছে।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের পক্ষে এই আবেদন করা হয়েছে। এতে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইমরান খানকে তার ‘সবচেয়ে বড় প্রতিপক্ষ’ হিসেবে দেখেন। তাই তাকে লক্ষ্য করে আদিয়ালা জেলে ড্রোন হামলা চালাতে পারে ভারত। ইমরান খান বর্তমানে এই কারাগারে আটক রয়েছেন।

আবেদনে পাকিস্তানের সংবিধান, আন্তর্জাতিক আইন এবং দেশটির কারাবিধির বিধান উল্লেখ করা হয়েছে। যা ইমরান খানের শর্তসাপেক্ষ মুক্তির দাবি সমর্থন করে। আদালতের প্রতি আবেদন জানানো হয়েছে, ইমরান খানের অবনতিশীল স্বাস্থ্য এবং বহিরাগত হুমকির কারণে জরুরি ভিত্তিতে প্যারোলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com