ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট Logo টানা ৩৭ ম্যাচে অপরাজিত স্পেন Logo রাজধানীর যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল Logo ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের Logo প্রবাসীদের জন্য সরকারের বড় সুসংবাদ Logo তারেক রহমানের সঙ্গে ৩ জেলার বিএনপির সাংগঠনিক বৈঠক Logo আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ দেখতে বাংলাদেশে দুই আর্জেন্টাইন নাগরিক Logo স্কুলছাত্রী নির্জনা হত্যার ঘটনায় মায়ের পর বাবাও গ্রেপ্তার Logo বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২৬’ শুরু হচ্ছে রোববার Logo ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’

রাজধানীর যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে রাজধানী ঢাকায় বইছে উৎসবের আমেজ। ফুটবলপ্রেমীদের জন্য বিভিন্ন স্থান ও প্রতিষ্ঠানে বড় পর্দায় আর্জেন্টিনা-স্পেনের শিরোপা নির্ধারণী ম্যাচ দেখার আয়োজন করা হয়েছে। রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল।

ফুটবলপ্রেমীদের অন্যতম আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। কোকা-কোলা বাংলাদেশের সহযোগিতায় টিএসসিতে হাজারো দর্শকের জন্য বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।

এ ছাড়া হাজী মুহম্মদ মহসীন হলে বিশেষ ওয়াচ পার্টির আয়োজন রয়েছে। সেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও জাতীয় দলের ফুটবলার শেখ মোরসালিন। পাশাপাশি জগন্নাথ হল ও হলপাড়া এলাকাতেও বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখানো হবে।

মিরপুরের দর্শকদের জন্য মিরপুর সিটি ক্লাব মাঠ এবং মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল ফিল্ডে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে বনানীর কামাল আতাতুর্ক পার্কেও থাকছে বিশেষ আয়োজন। ম্যাচ শুরুর আগে সাংস্কৃতিক পরিবেশনার অংশ হিসেবে সংগীত পরিবেশন করবেন ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামের শিল্পী সঞ্জয়।

মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ে স্থানীয় উদ্যোগে বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করা হয়েছে। ধানমন্ডির পুরাতন ১৯ নম্বর সড়কেও থাকবে বড় পর্দা, তবে সেখানে বসার ব্যবস্থা থাকবে না।

পশ্চিম রামপুরার ওমর আলী লাইসিয়াম গ্রামার স্কুলের সামনেও দর্শকদের জন্য বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ থাকবে। এখানেও দাঁড়িয়ে খেলা উপভোগ করতে হবে।

আরামদায়ক পরিবেশে খেলা উপভোগ করতে চাইলে রাজধানীর কয়েকটি পাঁচতারকা হোটেলেও রয়েছে বিশেষ আয়োজন। এর মধ্যে রয়েছে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, দ্য আলট্রাস ফেস্টিভ্যাল (গুলশান), লেকশোর গ্র্যান্ড, হোটেল আমারি ঢাকা, লে মেরিডিয়ান ঢাকা এবং ক্রাউন প্লাজা।

রাজধানীর কয়েকটি কনভেনশন সেন্টারেও সরাসরি ফাইনাল ম্যাচ দেখানো হবে। এর মধ্যে রয়েছে এলিট কনভেনশন হল (গুলশান-১), আর্টিসান ওয়াচ পার্টি (তেজগাঁও) এবং আইসিসিএল কনভেনশন হল (মিরপুর টেকনিক্যাল মোড়ের পাশে)। তবে এসব বাণিজ্যিক ভেন্যুতে প্রবেশের জন্য নির্ধারিত টিকিট ও ফি পরিশোধ করতে হবে।

ফাইনাল উপলক্ষে দর্শকদের ব্যাপক সমাগমের সম্ভাবনা থাকায় আয়োজকরা ম্যাচ শুরুর অন্তত এক ঘণ্টা আগে ভেন্যুতে পৌঁছানোর পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে গভীর রাতে যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট

রাজধানীর যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল

আপডেট সময় ১২:৪৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬