ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট Logo টানা ৩৭ ম্যাচে অপরাজিত স্পেন Logo রাজধানীর যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল Logo ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের Logo প্রবাসীদের জন্য সরকারের বড় সুসংবাদ Logo তারেক রহমানের সঙ্গে ৩ জেলার বিএনপির সাংগঠনিক বৈঠক Logo আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ দেখতে বাংলাদেশে দুই আর্জেন্টাইন নাগরিক Logo স্কুলছাত্রী নির্জনা হত্যার ঘটনায় মায়ের পর বাবাও গ্রেপ্তার Logo বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২৬’ শুরু হচ্ছে রোববার Logo ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’

স্কুলছাত্রী নির্জনা হত্যার ঘটনায় মায়ের পর বাবাও গ্রেপ্তার

খুলনা মহানগরীর আলোচিত স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (১৬) হত্যা মামলায় নিহতের মায়ের পর এবার গ্রেপ্তার হয়েছেন বাবা ও মামলার প্রধান সন্দেহভাজন আলীম হোসেন আকাশ (৪০) ওরফে আলিম।

শনিবার (১৮ জুলাই) দুপুরে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকার একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব-৬-এর মিডিয়া সেল।

গ্রেপ্তার আলীম হোসেন আকাশ খুলনা সদর থানার মিস্ত্রিপাড়া খাল রোড এলাকার বাসিন্দা।

র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে তাকে আটক করা হয়। নির্জনা হত্যা মামলার তদন্তে তিনি প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত হয়েছেন। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, গত ৮ জুলাই রাতে আরফানা হোসেন নির্জনাকে হত্যা করে তার মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রথমে মরদেহটির পরিচয় শনাক্ত করা না গেলেও পরে তা নিশ্চিত হওয়া যায়।

এ ঘটনায় খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। তদন্তের এক পর্যায়ে নিহতের বাবা আলীম হোসেন আকাশকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়।

এর আগে মামলায় নিহতের মা সীমা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে মেয়ে হত্যার দায় স্বীকার করেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট

স্কুলছাত্রী নির্জনা হত্যার ঘটনায় মায়ের পর বাবাও গ্রেপ্তার

আপডেট সময় ১০:৩৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬