ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৬৫৪ কোটি টাকার ডেমু ট্রেন এখন পোকামাকড়ের আবাস Logo এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর Logo নিয়তির অদ্ভুত খেলা: লামিন ইয়ামালকে নিয়ে যা বললেন লিওনেল মেসি Logo হামলা তীব্র হবে ইরানে, আরো ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন Logo প্রযুক্তির জালে মাদক: সাইবার অপরাধীদের জন্য সর্বোচ্চ বার্তা মৃত্যুদণ্ড Logo স্মৃতির করিডোরে শুধুই শূন্যতা: এক আলোকবর্তিকার অকালে বিদায় Logo বন্দী যখন নিজেই এক জলন্ত বিপ্লব: যাঁর মুক্তির দাবিতে কেঁপেছিল বিশ্ব Logo দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা Logo চীনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ ট্রাম্পের, তবুও… Logo ঝড়ো হাওয়ার শঙ্কায় ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

নিয়তির অদ্ভুত খেলা: লামিন ইয়ামালকে নিয়ে যা বললেন লিওনেল মেসি

প্রথমে ভাবা হয়েছিল এটি হয়তো এআই দিয়ে তৈরি কোনো ছবি। কিন্তু সময়ের পরিক্রমায় সেটিই হয়ে উঠেছে ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ফ্রেম। বিশ্বকাপ ফাইনালের আগে সেই ভাইরাল ছবি নিয়ে এবার মুখ খুলেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

২০০৭ সালে বার্সেলোনার স্টেডিয়ামে স্থানীয় সংবাদপত্র স্পোর্ট ও ইউনিসেফের উদ্যোগে একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য তোলা হয়েছিল ছবিটি। সেখানে দেখা যায়, তরুণ মেসি শিশু লামিন ইয়ামালকে গোসল করাতে সাহায্য করছেন। প্রায় ১৮ বছর পর সেই দুই ফুটবলারই এখন বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার হয়ে মুখোমুখি হতে যাচ্ছেন।

শুক্রবার (১৭ জুলাই) নিউইয়র্কে ফিফার ‘ফ্যানাটিকস ফেস্ট’-এ অংশ নিয়ে মেসি বলেন, ‘ওই ছবিটা সত্যিই অবিশ্বাস্য। ও তখন একটা ছোট দুগ্ধপোষ্য শিশু ছিল তখন আমি ওর সঙ্গে ছবিটা তুলেছিলাম… আর আজ আমরা বিশ্বমঞ্চের ফাইনালে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছি! কী অদ্ভুত এক নিয়তি!’

ইয়ামালের প্রশংসা করে মেসি বলেন, ‘আসলেই বিষয়টি পুরো ‘ক্রেজি’ (পাগলাটে)। ও (ইয়ামাল) এক অসাধারণ খেলোয়াড়। এত কম বয়সেই সে অলরেডি স্পেনের হয়ে ইউরো জিতেছে। আমি সবসময়ই তার মঙ্গল কামনা করি। ওর বয়স মাত্র ১৯ বছর, পুরো ভবিষ্যৎ ওর সামনে পড়ে রয়েছে।’

১৯ বছর বয়সী স্প্যানিশ তারকাকে ভবিষ্যতের অন্যতম সেরা ফুটবলার হিসেবেও দেখছেন মেসি। তিনি বলেন, ‘তার পুরো ক্যারিয়ার এখনও সামনে পড়ে আছে। আমি তার জন্য শুভকামনা জানাই। কিন্তু এবার সে যেন চ্যাম্পিয়ন হতে না পারে, সেটাই চাই। সে জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে লড়ব।’

এদিকে ভাইরাল সেই ছবি দেখে বিস্ময় প্রকাশ করেছেন স্পেনের মিডফিল্ডার মিকেল মেরিনোও। তিনি বলেন, ‘প্রথমবার ছবিটি দেখে আমার মনে হয়েছিল এটি হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। পরে বুঝলাম এটি বাস্তব। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় এবং ভবিষ্যতের সম্ভাব্য আরেক সেরার এমন একটি ছবি সত্যিই অবিশ্বাস্য। আশা করি, এই দুই তারকাকে ঘিরে আমরা একটি দারুণ ও স্মরণীয় ফাইনাল উপভোগ করতে পারব।’

বাংলা৭১নিউজ/এসএম

Tag :
জনপ্রিয় সংবাদ

৬৫৪ কোটি টাকার ডেমু ট্রেন এখন পোকামাকড়ের আবাস

নিয়তির অদ্ভুত খেলা: লামিন ইয়ামালকে নিয়ে যা বললেন লিওনেল মেসি

আপডেট সময় ০১:৩১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬