ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম Logo চীনে বিশ্ব এআই সম্মেলনে যোগ দিলেন টেলিযোগাযোগ মন্ত্রী  Logo শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পি গ্রেপ্তার Logo শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন Logo শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল Logo নোয়াখালীতে বেড়িবাঁধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত  Logo জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ Logo লালমনিরহাটে পুশইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি ও এলাকাবাসী  Logo ১০ বলেই ইতিহাস, সাইফউদ্দিনের ব্যাটে ভাঙল ১৯ বছরের রেকর্ড Logo ফুটবল ইতিহাসের এক জীবন্ত লাইব্রেরি সাংবাদিক মাকায়া

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পি গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড এবং তার অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) রাতে রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ।

দীর্ঘদিন ধরে তানিম রেজা বাপ্পি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, মতিঝিল থানা পুলিশ তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বাপ্পির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পি গ্রেপ্তার

আপডেট সময় ১১:৪৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬