শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদ্‌-দ্বীন হাসপাতাল শোকজ নোটিশের জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎ মনে হয় ঢাকা শহরে থাকবো না, এটা আর বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল বিদ্যুৎ-জ্বালানি খাতে আগের সরকারের চুরি ও পাচারের বোঝা বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী জাতিসংঘের মরণোত্তর পদকে ভূষিত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী ভারতীয় হাইকমিশনার হয়ে শিগগির ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী তপুর জোড়া গোলে সান মারিনোকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্ককে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে ঢাকাসহ ৬ জেলায় সাংস্কৃতিক উৎসব

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১০ মে, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ঢাকাসহ ছয়টি জেলায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে ‘সাংস্কৃতিক উৎসব’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শনিবার সন্ধ্যা ৭টায় ঢাকাসহ ছয়টি জেলায় একযোগে এই উৎসব আয়োজন করা হবে বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে ঢাকা ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলায়।

বুদ্ধ পূর্ণিমা ১১ মে হলেও উৎসবটি আয়োজন করা হবে শনিবার (১০ মে)।

ঢাকার শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ বেশ কয়েকজন উপদেষ্টা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া চায়না, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কম্বোডিয়াসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতকে অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরো অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

নন্দনমঞ্চের অনুষ্ঠানে শুরুতেই থাকবে বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সমবেত কণ্ঠে মানবতাবাদী সংগীত ও নৃত্য। এরপর সংগীত পরিবেশন করবে ডিফারেন্ট টাচ্ এবং শিল্পী সায়ান।

চট্টগ্রামের শিরীষ তলা সি আর বি-তে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। সভাপতিত্ব করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। অনুষ্ঠানের শুরুতেই থাকবে বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সমবেত কণ্ঠে মানবতাবাদী সংগীত ও নৃত্য। এরপর সংগীত ও নৃত্য পরিবেশন করবেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। সংগীত পরিবেশন করবে ব্যান্ড দল ম্যাট্রিক্যাল ব্যান্ড। সবেশেষে মঞ্চ উঠবেন বিশিষ্ট সংগীতশিল্পী আসিফ আকবর।

কক্সবাজারের রামু উপজেলার খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। এতে সভাপতিত্ব করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। সাংস্কৃতিক পরিবেশনার শুরুতে থাকবে বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সমবেত কণ্ঠে মানবতাবাদী সংগীত ও নৃত্য। এরপর সংগীত ও নৃত্য পরিবেশন করবেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। একক সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী পারভেজ। সবশেষে মঞ্চ উঠবেন বিশিষ্ট সংগীতশিল্পী মিলা।

বান্দরবান রাজার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এবং বারন্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল মনসুর। অনুষ্ঠানের শুরুতে থাকবে বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সমবেত কণ্ঠে মানবতাবাদী সংগীত ও নৃত্য। এরপর সংগীত পরিবেশন করবে স্থানীয় ব্যান্ডদল এবং সংগীতশিল্পী নোলক বাবু।

রাঙ্গামাটি জেলার রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ এবং রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

এতে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কোর্স কো-অর্ডিনেটর বেগম কামরুননাহার। সংগীত পরবিশেন করবেন জিকু মারমা ও তার দল। একক সংগীত পরিবেশন করবেন রাফি তালুকদার। সবশেষে মঞ্চে উঠবেন ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী বিউটি ও তার দল।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার ও খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। অনুষ্ঠানে সংগীত পরিবেশেন করবেন অরণ্য ব্যান্ড, শান্তি দবেনাথ ও তার দল। এরপর সংগীত পরিবেশন করবেন শিল্পী  রূপসা। সবশেষে মঞ্চে উঠবেন ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী রাজিব।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com