ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মঞ্চে খেটে খাওয়া মানুষের জয়গান: সাধারণের উঠোনে অনন্য বিজন Logo ডেমরা থেকে পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার Logo এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭ Logo বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী Logo ব্রয়লার-পাঙ্গাস-তেলাপিয়ার দাম বৃদ্ধি, সাধারণ মানুষের নাভিশ্বাস Logo একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা Logo ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম Logo পেলের স্মারক বিক্রির ইতিহাসে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড Logo সেই ঐতিহাসিক ছবিই এখন বিশ্বকাপ ফাইনালের বিজ্ঞাপন Logo যে অভ্যাসগুলো মেনে চললে বর্ষায় সুস্থ থাকবেন

ডেমরা থেকে পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

রাজধানীর ডেমরা এলাকা থেকে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা বলছেন, পারিবারিক হতাশা থেকে তিনি আত্মহত্যা করতে পারেন।

শুক্রবার (১৭ জুলাই) ভোর পাঁচটায় ডেমরা পুলিশ লাইন্সের বহুতল ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পুলিশ সদস্য হলেন সাইদুল ইসলাম। তিনি ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের মো. সাদেক হোসেনের সন্তান।

সাইদুল ইসলামের চাচা মো. সোহাগ জানান, নয় মাস আগে সে পুলিশ কনস্টেবলের চাকরি পায়। পারিবারিক কলহের জেরে সে হতাশায় ভুগছিল। সে পুলিশ লাইন্সে তার নিজ রুমে গলায় ফাঁস দিলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

মঞ্চে খেটে খাওয়া মানুষের জয়গান: সাধারণের উঠোনে অনন্য বিজন

ডেমরা থেকে পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:৩২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬