ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নারী ও শিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতা বাড়ানোর আহ্বান ড. তিতুমীরের Logo কম্বোডিয়ায় মানবপাচার চক্রের প্রধান ঢাকায় গ্রেপ্তার Logo নরসিংদীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু Logo মিঠামইন বিএনপি সভাপতি হত্যা: আটক ৩ Logo জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে : প্রতিমন্ত্রী টুকু Logo শিক্ষার্থীদের আন্দোলন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী Logo পাশের ফ্ল্যাটের নির্মাণ শ্রমিকই খুনি, তদন্তে চাঞ্চল্যকর তথ্য Logo মুগদায় মানসিক রোগে আক্রান্ত নারী নিখোঁজ, থানায় জিডি Logo আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক Logo চট্টগ্রামে কনফিডেন্স লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

বুধবার (১৫ জুলাই) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ নিয়োগের ঘোষণা দেন।

জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, রাবাব ফাতিমা আফগানিস্তানে ইউএনএএমএর প্রধান ও মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। এর ফলে তিনি, কানাডার জর্জেট গ্যানিওনের স্থলাভিষিক্ত হচ্ছেন। গ্যানিওন এতদিন ইউএনএএমএর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

রাবাব ফাতিমা বর্তমানে জাতিসংঘের স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) এবং ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রগুলোর (এসআইডিএস) উচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এর আগে, তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নারী ও শিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতা বাড়ানোর আহ্বান ড. তিতুমীরের

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আপডেট সময় ০২:০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬