ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যৌন নিপীড়নের দায়ে অবশেষে ক্যারলকে ৫৬ লাখ ডলার পরিশোধ করলেন ট্রাম্প Logo নিউইয়র্কে তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক Logo অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কোনো মানুষকে সরকার একা ছেড়ে দেবে না Logo দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে: স্থানীয় সরকার মন্ত্রী Logo সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত Logo বংশালের সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০ Logo এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইলেন উপদেষ্টা ড. তিতুমীর Logo শেখ হাসিনার ফেরার বার্তা: বিচার, নাকি ঢাকা-দিল্লির নতুন সমীকরণ? Logo শিশুদের বছরে একটি করে গাছ লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর Logo নীলক্ষেতে বিজিবি, সায়েন্সল্যাবে পুলিশ মোতায়েন

নিউইয়র্কে তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের নির্বাচিত সভাপতি বাংলাদেশের ড. খলিলুর রহমান নিউইয়র্কে স্লোভাকিয়া, জর্জিয়া ও উত্তর মেসিডোনিয়ার শীর্ষ কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। 

বুধবার (১৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বৈঠকে স্লোভাকিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী জুরাজ ব্লানার, জর্জিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী লাশা দারসালিয়া এবং উত্তর মেসিডোনিয়ার পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী জোরান দিমিত্রোভস্কির সঙ্গে আসন্ন ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে মতবিনিময় করেন ড. খলিলুর রহমান।

বৈঠকে খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বে একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং সদস্য রাষ্ট্রনির্ভর পদ্ধতি অনুসরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ৮১তম অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করাই হবে তার সভাপতিত্বের অন্যতম প্রধান লক্ষ্য।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

যৌন নিপীড়নের দায়ে অবশেষে ক্যারলকে ৫৬ লাখ ডলার পরিশোধ করলেন ট্রাম্প

নিউইয়র্কে তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আপডেট সময় ০২:৩১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬