ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিউইয়র্কে তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক Logo অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কোনো মানুষকে সরকার একা ছেড়ে দেবে না Logo দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে: স্থানীয় সরকার মন্ত্রী Logo সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত Logo বংশালের সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০ Logo এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইলেন উপদেষ্টা ড. তিতুমীর Logo শেখ হাসিনার ফেরার বার্তা: বিচার, নাকি ঢাকা-দিল্লির নতুন সমীকরণ? Logo শিশুদের বছরে একটি করে গাছ লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর Logo নীলক্ষেতে বিজিবি, সায়েন্সল্যাবে পুলিশ মোতায়েন Logo ৫২৭ কোটির বাঁধে কাজ শেষ না হতেই ধস

বংশালের সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

রাজধানীর বংশালের আলু বাজার এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১০ জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে দগ্ধ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে তাদের নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- সেলুন কর্মচারী শমসেদ (৩০), কাস্টমার মো. ফারুক (৩৫), কাস্টমার মো. রিংকু (৩০), সেলুন কর্মচারী রাজু (৩৪), সেলুন কর্মচারী পাপ্পু (২৬), কাস্টমার রনি (৩৬), কাস্টমার জসিম (৪০), সেলুন কর্মচারী আরমান (৩৭), কাস্টমার মো. রফিক (২৫) ও সেলুন কর্মচারী শাকিব (১৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, বংশাল এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় দশ জনকে দগ্ধ অবস্থায় আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

আহতদের মধ্যে শমসেদের শরীরে ১৫ শতাংশ দগ্ধ, ফারুকের শরীরে ৫০ শতাংশ দগ্ধ, রিংকুর শরীরে ২১ শতাংশ দগ্ধ, রাজুর শরীরে ১৮ শতাংশ দগ্ধ, পাপ্পুর শরীরে ১৮ শতাংশ দগ্ধ, রনির শরীরে ১০ শতাংশ দগ্ধ, জসিমের শরীরে ৮ শতাংশ দগ্ধ, আরমানের শরীরে ১৫ শতাংশ দগ্ধ, রফিকের শরীরে ১২ শতাংশ দগ্ধ ও শাকিবের শরীরে ১ শতাংশ দগ্ধ রয়েছে। 

তিনি আরও জানান, দগ্ধের মধ্যে নয়জনকে ভর্তি দেওয়া হয়েছে। দগ্ধের পরিমাণ কম থাকায় শাকিবকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বংশালের সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

আপডেট সময় ০১:২৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬