রাজধানীতে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪১টি মামলা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ৩০ পিস ইয়াবা, ৫৫ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ১২০০ বোতল ফেনসিডিল, একটি প্রাইভেটকার, ২টি মাইক্রোবাস, একটি তালা কাটার মেশিন, ৬টি মোবাইল,৩৩০ টাকা ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/এসএএইচ























