ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী Logo রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী Logo বড়াইগ্রামে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে মহাসড়কে ঘন ধোঁয়া, আহত ২ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে Logo মাদক, সন্ত্রাস ও অপরাধের কোনো সুযোগ দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী Logo বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo টেকসই আর্থিক খাত ও কমিউনিটি উন্নয়নে এসডিজি অ্যাওয়ার্ড পেলো বিকাশ Logo সশস্ত্র বাহিনীকে দলীয় ‌‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা Logo চট্টগ্রামে একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেলো মা-বাবার

ভারী বর্ষণে জলাবদ্ধ রাজধানী, চরম ভোগান্তিতে নগরবাসী

রাজধানীতে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। প্রধান সড়ক থেকে অলিগলি—সবখানেই জমে থাকা পানিতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। জলাবদ্ধতার কারণে ব্যাহত হয়েছে যান চলাচল, অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

শনিবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টির পর রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা যায়। নিউমার্কেট, নীলক্ষেত, আজিমপুর, ধানমন্ডি, মিরপুর, কারওয়ান বাজার, হাতিরপুল, কাঁঠালবাগান, গ্রিন রোড, লালবাগসহ বিভিন্ন এলাকার সড়ক ও গলিতে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। কোথাও কোথাও বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ে

জলাবদ্ধতার কারণে বহু এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করে। অনেক ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকলের ইঞ্জিন বন্ধ হয়ে পড়ে। ফলে বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়। অনেক অফিসগামী মানুষকে পানি মাড়িয়ে কর্মস্থলে যেতে দেখা যায়। কোথাও কোথাও স্থানীয় ভ্যানচালকেরা অর্থের বিনিময়ে মানুষ পারাপার করেন।

নিউমার্কেট এলাকার বাসিন্দারা জানান, বৃষ্টির পানিতে বাসার রিজার্ভ ট্যাংক ও পানির মোটরে ময়লা পানি ঢুকে পড়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজেও বিঘ্ন ঘটছে। তাদের অভিযোগ, প্রতিবছর রাস্তা সংস্কারের কাজ হলেও সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। নিয়মিত কর পরিশোধ করেও কাঙ্ক্ষিত নাগরিক সেবা মিলছে না।

ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। নিউমার্কেটের অনেক দোকানে সকাল থেকে ক্রেতা না থাকায় বেচাকেনা প্রায় বন্ধ হয়ে যায়। দোকান মালিকরা বলছেন, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বারবার একই ধরনের পরিস্থিতি তৈরি হলেও স্থায়ী সমাধান হচ্ছে না।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকেরা। জলাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারেনি। কয়েকটি স্কুল-কলেজে ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এদিকে, রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নগরবাসীর অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও পানি নিষ্কাশনে দীর্ঘদিনের সমস্যার কারণেই সামান্য ভারী বৃষ্টিতেই রাজধানী কার্যত পানির নিচে চলে যায়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। আবহাওয়ার এ পরিস্থিতি অব্যাহত থাকলে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী

ভারী বর্ষণে জলাবদ্ধ রাজধানী, চরম ভোগান্তিতে নগরবাসী

আপডেট সময় ০৬:০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬