সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আমেরিকার সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী জ্বালানি সংকট ‘মরার ওপর খাড়ার ঘা’, প্রভাব পড়বে দ্রব্যমূল্যে

ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের বিষয় নয়’: যুক্তরাষ্ট্র

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। হামলা-পাল্টা হামলায় বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়ছে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভারত-পাকিস্তান সংঘাতকে তারা ‘নিজেদের বিষয়’ মনে করছে না।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এমন মন্তব্য করেছেন। শুক্রবার (৯ মে) এ খবর দিয়েছে সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল।

ভ্যান্স বলেন, ওয়াশিংটন চায় ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমিত হোক। তবে তিনি স্পষ্ট করে দেন, ‘মূলত এটা আমাদের কোনো বিষয় নয়।’

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা যা করতে পারি তা হলো— উভয়পক্ষকে শান্ত থাকার জন্য কিছুটা উৎসাহিত করা। তবে আমরা এমন কোনো যুদ্ধে জড়াবো না, যা আমাদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয় এবং যেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।’

আন্তর্জাতিক সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়ানো উচিত নয়—এমন অবস্থান আগেই জানিয়েছিলেন ভ্যান্স। তিনি বলেন, ‘এই বিষয়ে আমরা সরাসরি কোনো ভূমিকা নিচ্ছি না। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি দুই দেশকেই ভালোভাবে চিনি। চাই তারা নিজেদের মধ্যে সমস্যার সমাধান করুক। সংঘাত বন্ধ হোক।’

ট্রাম্প আরও বলেন, ‘আমি যদি কোনোভাবে সহায়তা করতে পারি, অবশ্যই পাশে থাকব।’

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ট্রাম্প ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দেন। তিনি আশা প্রকাশ করেন, পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে এই সংঘাত খুব দ্রুত শেষ হবে।

বাংলা৭১নিউজ/একে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com