ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এমি মনোনয়ন পেয়ে ইতিহাস গড়লেন শতবর্ষী ডেভিড অ্যাটেনবারো

সাধারণ মানুষ যেখানে একশ বছর বয়সে পদার্পণ করলে একটু কেক কেটে কিংবা পারিবারিক আবহে শান্তিতে দিনটি উদযাপন করতে পছন্দ করেন, সেখানে কিংবদন্তি সম্প্রচারক, প্রকৃতিবিদ ও চলচ্চিত্র নির্মাতা স্যার ডেভিড অ্যাটেনবারো সেই বিশেষ মাইলফলক স্পর্শ করলেন ইতিহাস গড়ে। বিনোদন দুনিয়ার মর্যাদাপূর্ণ পুরস্কার প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের ইতিহাসে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে মনোনয়ন পাওয়ার রেকর্ড গড়েছেন তিনি।

শতবর্ষী এই গুণী ব্যক্তিত্ব এবার একটি নয়, বরং দুটি ভিন্ন প্রামাণ্যচিত্রের জন্য ‘আউটস্ট্যান্ডিং ন্যারেটর’ বা সেরা ধারাভাষ্যকার বিভাগে মনোনয়ন লাভ করেছেন।

গত ৮ মে একশ বছর বয়সে পা দেওয়া অ্যাটেনবারো নেটফ্লিক্সের ‘এ গরিলা স্টোরি: টোল্ড বাই ডেভিড অ্যাটেনবারো’ এবং ন্যাশনাল জিওগ্রাফিকের ‘ওশান উইথ ডেভিড অ্যাটেনবারো’ প্রামাণ্যচিত্রে তার জাদুকরি কণ্ঠ ও অনবদ্য উপস্থাপনার জন্য ৭৮তম প্রাইমটাইম এমি পুরস্কারের এই তালিকায় স্থান করে নিয়েছেন।

আন্তর্জাতিক গণমাধ্যম ডেডলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই মনোনয়নের মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন এর আগের প্রবীণতম মনোনীত ব্যক্তি ও কিংবদন্তি টেলিভিশন প্রযোজক নরম্যান লিয়ারের রেকর্ড। ২০২২ সালে লিয়ার যখন এমি মনোনয়ন পেয়েছিলেন, তখন তার বয়স ছিল ৯৯ বছর ১১ মাস। যদিও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগেই লিয়ার একশ বছরে পা দিয়েছিলেন, তবে মনোনয়ন পাওয়ার মুহূর্তের বয়স বিবেচনায় অ্যাটেনবারোই এখন অফিশিয়ালি ইতিহাসের সবচেয়ে বয়স্ক মনোনীত ব্যক্তি।

এমির মঞ্চে অবশ্য অ্যাটেনবারোর এমন স্বীকৃতি এবারই প্রথম নয়। এর আগেও তিনি তিনবার সেরা ধারাভাষ্যকারের পুরস্কার নিজের ঝুলিতে পুরেছেন, যার মধ্যে সর্বশেষ জয়টি এসেছিল ২০২০ সালে। আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে আয়োজিত ‘ক্রিয়েটিভ আর্টস এমি অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে সেরা ধারাভাষ্যকার এবং সেরা তথ্যচিত্র বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আর মূল প্রাইমটাইম এমি পুরস্কারের মূল অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর।

পুরো বিনোদন বিশ্ব এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে, শতায়ু পেরিয়ে স্যার ডেভিড অ্যাটেনবারো তার বর্ণাঢ্য ক্যারিয়ারে আরও একটি ট্রফি যুক্ত করতে পারেন কি না তা দেখার জন্য।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

এমি মনোনয়ন পেয়ে ইতিহাস গড়লেন শতবর্ষী ডেভিড অ্যাটেনবারো

আপডেট সময় ০১:১৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬