৩৯ বছরে পা দিয়েও মাঠে ফুটবলের জাদু দেখিয়ে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তার দুর্দান্ত নৈপুণ্যে একের পর এক ম্যাচ জিতে চলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। চলমান ফুটবল বিশ্বকাপেও নতুন নতুন রেকর্ড গড়ে চলেছেন এই খুদে জাদুকর। এবার ফুটবল রাজপুত্রের আরও দুটি বিশ্বরেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।
বুধবার (৮ জুলাই) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে লিওনেল মেসির এই নতুন কীর্তির কথা নিশ্চিত করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
গিনেস কর্তৃপক্ষ তাদের পোস্টে জানায়, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলে সরাসরি অবদান রাখা খেলোয়াড় এখন লিওনেল মেসি। গোল এবং অ্যাসিস্ট (গোল করানো) মিলিয়ে এই মুহূর্তে বিশ্বমঞ্চের সর্বকালের সেরা তালিকায় শীর্ষে অবস্থান করছেন আর্জেন্টিনার এই অধিনায়ক। এর পাশাপাশি বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার বিশ্বরেকর্ডটিও এখন এককভাবে তার দখলে।
গিনেসের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বকাপে এ পর্যন্ত মোট ২১টি গোলে সরাসরি অবদান রেখেছেন মেসি, যা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে বিশ্বকাপের টানা ৯টি ম্যাচে গোল করে আরেকটি অনন্য রেকর্ড গড়েছেন তিনি।
চলমান বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি। টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে শুরু করে মিশরের বিপক্ষে ম্যাচ পর্যন্ত প্রতিটি ম্যাচেই জালের দেখা পেয়েছেন তিনি। এই মুহূর্তে গোটা ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও মেসি নিজেই। বিশ্বকাপে বর্তমানে তার মোট গোল সংখ্যা ২১টি।
তবে মেসির এই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পের সামনে। ফুটবলের অন্যতম সেরা এই ফরোয়ার্ড ১৯টি গোল নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে মেসির ঠিক পেছনেই অবস্থান করছেন।
বাংলা৭১নিউজ/জেএস























