ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী Logo বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবেন অমিত শাহ Logo অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান সন্তোষজনক নয় : শিক্ষামন্ত্রী Logo রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় ৫ আসামির রিমান্ড Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন Logo টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর Logo ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক Logo গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের Logo জেনেভা ক্যাম্পের কথিত ‘মাদক সম্রাট’ সেলিম ৩ দিনের রিমান্ডে Logo এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এই ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকার জড়িত বলেও দাবি করেন তিনি।

বুধবার (৮ জুলাই) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক এ সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে জামায়াত আমির বলেন, আমরা নির্বাচন চেয়েছি, তবে আমরা নির্বাচনের নামে ষড়যন্ত্র চাইনি। ষড়যন্ত্র করা হয়েছে। আমরা নিন্দা জানাই, ইন্টেরিম গভর্নমেন্টে যাদের পরিচয় ছিল নিরপেক্ষ— দল নিরপেক্ষ, তারাও এই ষড়যন্ত্রে শরিক ছিল। নিজেরাই তারা স্বীকার করেছে, ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে।

তারপরেও নির্বাচন কেন মেনে নিলাম- এমন প্রশ্ন রেখে ডা. শফিকুর রহমান বলেন, এখানে একজন আপা রিকন্সিলেশনের (সমন্বয়ের) কথা বলে গিয়েছেন, ধৈর্যের কথা বলে গিয়েছেন, জাতিকে গৃহযুদ্ধ থেকে বাঁচানোর কথা বলে গেছেন। সাড়ে ১৭ বছর পরে এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের ফসল হিসেবে যদি আমরা সেদিন রিভোল্ট করতাম, এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করতাম, তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে এর শেষ কোথায় গিয়ে দাঁড়াতো কেউ জানে নাঅ

তিনি বলেন, ১১ দল দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। কিন্তু সঙ্গে সঙ্গে ১১ দল এটাও বলেছে, নির্বাচনে এই ষড়যন্ত্রের ফল মেনে নিলেও আমরা গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দেবো না।

বিরোধীদলীয় নেতা বলেন, শহীদদের তাজা রক্ত তখনো ভাসছে, মায়ের চোখে তখনো পানি নয় রক্ত ঝরছে, সেই সময় তাদের সান্ত্বনা দেওয়া, তাদের পাশে দাঁড়ানো- এই কাজটা না করে কীভাবে কিছু রাজনৈতিক দল তখন থেকে নির্বাচনের জিকির তুলতে পারলো? কাজেই তাদের কাছে তাদের আপন সঙ্গীদের রক্তেরও কোনো মূল্য নেই।

জুলাই সনদকে অন্তহীন প্রতারণার দলিল বলে বিএনপি জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, তারা (বিএনপি নেতারা) সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জুলাই চার্টার (জুলাই সনদ) একটা অন্তহীন প্রতারণার দলিল। আর এই সংসদে দাঁড়িয়ে তারা আবার প্রমাণ করলেন তারাই জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছেন।

বাংলা৭১নিউজ/একেএএম

Tag :

অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী

ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল

আপডেট সময় ০৫:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬