ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আজ বঙ্গভবনে উঠছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি  Logo ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা Logo ঢাকায় অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ Logo শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক Logo রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার Logo অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী Logo বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবেন অমিত শাহ Logo অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান সন্তোষজনক নয় : শিক্ষামন্ত্রী Logo রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় ৫ আসামির রিমান্ড Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের, চাকরির আশ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ক্যান্সারে আক্রান্ত ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এ সাক্ষাতে তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

এ সময় প্রধানমন্ত্রী জিসানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ফাতেমা তুজ জোহরাকে একটি উপযুক্ত চাকরির ব্যবস্থা করার আশ্বাস দেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমা তুজ জোহরার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এর দুই সপ্তাহ পর তাঁর ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানের ক্যান্সার ধরা পড়ে। সাত মাস পর তিনি তাঁর স্বামীকেও হারান। স্বামী ও এক সন্তানকে হারানোর পাশাপাশি ক্যান্সারে আক্রান্ত সন্তানের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি চরম সংকটে পড়ে। সে সময় প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবারটির পাশে দাঁড়ান এবং জিসানের চিকিৎসার সার্বিক সহযোগিতার ব্যবস্থা করেন।

তৎকালীন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক, বর্তমানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের তত্ত্বাবধানে জিসানের চিকিৎসা কার্যক্রম শুরু হয়। সে সময় তারেক রহমান নিয়মিত জিসানের চিকিৎসার খোঁজখবর নিতেন। তাঁর তত্ত্বাবধানেই এখন পর্যন্ত জিসানের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :

আজ বঙ্গভবনে উঠছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি 

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের, চাকরির আশ্বাস

আপডেট সময় ০৫:৪৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬