ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দক্ষিণ আফ্রিকায় বিমানের ফ্লাইট চালুর প্রস্তাব, বিবেচনা করবে বাংলাদেশ Logo বেবিচকে প্রকল্পের বিলে কমিশন ও ভুয়া বিল-ভাউচার, দুদকের অভিযান Logo টানা দুই মিসের পর পেনাল্টিতে সফল, ৯৮৭তম গোল রোনালদোর Logo ১৫ দিনের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন দিতে হাইকোর্টের নির্দেশ Logo শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির Logo হাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজবে প্রসিকিউশন, প্রয়োজনে গ্রেপ্তার Logo চট্টগ্রামের কেইপিজেডে নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার চেয়ে বিক্ষোভ Logo প্রোটিয়াদের বিপক্ষে বোলারদের ব্যর্থতা স্বীকার করলেন শরিফুল Logo সংকটে রংপুরের স্থানীয় পত্রিকাগুলো, টিকে থাকাই বড় চ্যালেঞ্জ Logo চলতি অর্থবছরে রেমিট্যান্স এসেছে ১৩.৮৯ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১১.৯ শতাংশ

প্রধানমন্ত্রীকে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেওয়ার আমন্ত্রণ

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী তা‌রেক রহমান‌কে ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’-এ অংশগ্রহণের জন্য এবং সেখানে মূল প্রবন্ধ (কী নোট) উপস্থাপনের আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছেন।

সোমবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় তিনি রাষ্ট্রদূত ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের পক্ষ থেকে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জা‌নি‌য়ে‌ছে, প্রধানমন্ত্রীকে ২০২৭ সালের জুন মাসে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’-এর তৃতীয় সংস্করণে অংশগ্রহণ এবং সেখানে মূল বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ফোরামে প্রধানমন্ত্রী অংশগ্রহণ কর‌লে ইউরোপীয় ইউনিয়নের ‘গ্লোবাল গেটওয়ে ইনিশিয়েটিভ’-এর আওতায় টেকসই অবকাঠামো, ডিজিটালাইজেশন, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে আরও বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইউরোপীয় ইউনিয়নের ভাইস-প্রেসিডেন্ট কাজা ক্যালাসের একটি চিঠি হস্তান্তর করেন, যাতে তাকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়েছে।

বৈঠকে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়াবলিতে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।

উভয় পক্ষ প্রস্তাবিত ‘বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন বিজনেস ফোরাম ২০২৭’, আসন্ন উচ্চ-পর্যায়ের কার্যক্রম, বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির (এফ‌টিএ) সম্ভাবনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করেন। 

তারা আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলি এবং জাতিসংঘ ও রোহিঙ্গা সংকট-সংক্রান্ত বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন।

উভয় পক্ষ পারস্পরিক সুবিধার লক্ষ্যে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে তাদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় বিমানের ফ্লাইট চালুর প্রস্তাব, বিবেচনা করবে বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেওয়ার আমন্ত্রণ

আপডেট সময় ০৭:৪৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬