ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত Logo ভাঙ্গায় প্রাণঘাতী দুর্ঘটনা: মামলা হয়নি, ব্রেক ফেলকেই কারণ বলছে পুলিশ Logo ঢাকাসহ ৬ বিভাগের জন্য বড় দুঃসংবাদ Logo ‘পরিচয় সংকটে’ বিএনপিতে যোগ দেওয়া হেভিওয়েটরা! Logo শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর Logo জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত Logo ইরান যুদ্ধের কট্টর সমর্থক মার্কিন সিনেটর গ্রাহাম মারা গেছেন Logo নেত্রকোণায় উপদাখালী নদীর পানি বিপৎসীমার ওপরে Logo মন্দা কাটিয়ে যুক্তরাষ্ট্রে আশার আলো দেখছে বাংলাদেশের তৈরি পোশাক Logo সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি, পালালেন দুই ভারতীয়
কারাগারের প্রকৃত ধারণক্ষমতার প্রায় চার গুণ বন্দী

শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গা: কারারক্ষীসহ ২৩ জন নিহত

শ্রীলঙ্কার একটি কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে চারজন কারারক্ষীসহ ২৩ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। দেশটির গত পাঁচ বছরেরও বেশি সময়ের মধ্যে কারাগারে এটিই সবচেয়ে ভয়াবহ  দাঙ্গার ঘটনা। আজ সোমবার (৬ জুলাই) শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

শ্রীলঙ্কার পুলিশ জানায়, রাজধানী কলম্বোর উত্তরে অবস্থিত নেগোম্বো এলাকার প্রধান কারাগারে দুটি মাদক চক্রের বন্দিদের মধ্যে রাতভর এই সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর আহতদের দ্রুত নেগোম্বো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দেশুটির সরকারি হাসপাতালের পরিচালক পুষ্পা গামলাথ জানান, তার চিকিৎসা কেন্দ্রে ২৩টি মরদেহ আনা হয়েছে এবং ১০০ জনেরও বেশি আহত বন্দি ও রক্ষীকে ভর্তি করা হয়েছে।

টেলিফোনে এএফপি-কে গামলাথ বলেন, ‘কয়েকজন ভুক্তভোগীর শরীরে গুলির আঘাত রয়েছে, আবার কারো কারো শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও মারাত্মক ক্ষতচিহ্ন রয়েছে।’

কর্মকর্তারা জানান, কয়েক হাজার বন্দি থাকা নেগোম্বো কারাগারে গতকাল রোববার সন্ধ্যায় এই সংঘর্ষের সূত্রপাত হয়।

কারাগারের ভেতরে মারামারির খবর ছড়িয়ে পড়লে, রোববার রাতে সংলগ্ন আরেকটি অংশের নারী বন্দিরা ছাদের ওপর উঠে যান এবং তাদের মুক্তির দাবি জানাতে থাকেন। পুলিশ জানিয়েছে, এসময় ছাদের একটি অংশ ধসে পড়লে কয়েকজন নারী বন্দি আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ সোমবার পুলিশ কমান্ডোদের ডাকা হলেও কারাগারের ভেতরে তাদের মোতায়েন করা হয়নি। এ সময় কারাগারের বাইরে বন্দিদের স্বজনদের বিশাল ভিড় জমে। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বিমান বাহিনীর ড্রোন এবং একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা গুলির শব্দ শুনতে পেয়েছেন।

একজন পুলিশ কর্মকর্তা এএফপি-কে বলেন, ‘দাঙ্গা থামাতে গিয়ে চারজন কারারক্ষী নিহত হয়েছেন। আজ সকালে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়।’

এর আগে, ২০২০ সালের ডিসেম্বর মাসে কোভিড-১৯ মহামারির চরম সময়ে শ্রীলঙ্কার অন্য একটি কারাগারে দাঙ্গায় ১১ জন বন্দি নিহত এবং ১১৭ জন আহত হয়েছিলেন। সেই ঘটনার পর সরকার গাদাগাদি করে থাকা কারাগারগুলো থেকে শত শত বন্দিকে মুক্তি দিয়েছিল।

সরকারি তথ্য অনুযায়ী, গতকাল রোববার পর্যন্ত শ্রীলঙ্কার কারাগারগুলোতে ৪১ হাজার ২৫০ জন বন্দি ছিল, যা কারাগারের প্রকৃত ধারণক্ষমতার প্রায় চার গুণ।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

কারাগারের প্রকৃত ধারণক্ষমতার প্রায় চার গুণ বন্দী

শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গা: কারারক্ষীসহ ২৩ জন নিহত

আপডেট সময় ০৭:১৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬