ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করলেন টেইলর সুইফট, ভক্তরা দেখলেন মাচায় উঠে!

অবশেষে চার হাত এক হলো জনপ্রিয় মার্কিন গায়িকা টেইলর সুইফট এবং দীর্ঘদিনের প্রেমিক এনএফএল তারকা ট্রাভিস কেলসির। গতকাল শুক্রবার নিউইয়র্ক সিটিতে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন করেন তারা। খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমকে নিশ্চিত করেন টেইলরের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন।

আগেই গুঞ্জন উঠেছিল ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে বসতে যাচ্ছে বিয়ের আসর। সেটিই সত্য হয়ে ধরা দিয়েছে। এ উপলক্ষে ম্যানহাটানের অন্যতম ব্যস্ত সড়ক বন্ধ করে দেওয়া হয়।

এর আগে গেল বৃহস্পতিবার ১০০ অতিথি নিয়ে ছোট পরিসরে অনুষ্ঠিত হয় বিয়ের ‘প্রি-পার্টি’। শুক্রবার হয় বড় আয়োজন। অতিথির তালিকায় ছিলেন হলিউড তারকারা। অভিনেতা হিউ গ্রান্ট ও জেসন সুডেইকিস, গায়ক বেনসন বুন এবং মডেল জিজি হাদিদরা এসেছিলেন।

বিশ্বখ্যাত এ তারকার বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেন জনপ্রিয় কৌতুক অভিনেতা অ্যাডাম স্যান্ডলার। আয়োজনের দিক থেকে এতটাই জমকালো ছিল যে অনেকেই ‘শতাব্দীর সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন’ বলে আখ্যা দিচ্ছেন।

বিয়েতে গোপনীয়তা রক্ষায় সজাগ ছিলেন টেইলর। এজন্য কার্ড পর্যন্ত ছাপাননি। অতিথিদের দাওয়াত দেওয়া হয়েছে ফোনে যোগাযোগ করে। ম্যাডিসনের বাইরে টাঙানো হয়েছিল কালো তাবু। যেখানে নিজেদের গাড়ি রেখে অনুষ্ঠানে যোগ দিয়েছেন অতিথিরা। এটিও ছিল গোপনীয়তা রক্ষার অংশ।

প্রিয় তারকার বিয়ে দেখতে হাজির হয়েছিলেন বিভিন্ন বয়সী ভক্ত। কেউ গাইছিলেন টেইলরের গান। কেউ গায় চাপিয়েছিলেন গায়িকার কনসার্টের স্মারক পোশাক। অনুষ্ঠান এক ঝলক দেখতে অনেকে মাচা ও স্ক্যাফোল্ডিংয়ে উঠে বসে ছিলেন।

তবে টেইলর সুইফট কাগজ-কলমে কবে কোথায় বাঁধা পড়েছেন সে খবর জানা যায়নি। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৬ বছর বয়সী এই দম্পতি অত্যন্ত গোপনীয়তার সাথে ‘অল্প কিছু প্রিয়জনের’ উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলে বিয়ে সম্পন্ন করেছেন গায়িকা। কেননা তার ব্যক্তিগত জেট বিমানটি দীর্ঘক্ষণ সেখানে ছিল।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

বিয়ে করলেন টেইলর সুইফট, ভক্তরা দেখলেন মাচায় উঠে!

আপডেট সময় ১১:৩১:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬