ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি Logo নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতে ইসলামের অভিনন্দন Logo তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার Logo শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ উৎসব Logo নয় মাসের অভিযান শেষে যুক্তরাষ্ট্রে ফিরছে ইউএসএস আব্রাহাম লিংকন Logo রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী Logo মির্জা ফখরুলের শপথ ঘিরে বঙ্গভবনে প্রবেশ করছেন ৩ বাহিনীর প্রধান Logo রাজবাড়ীতে প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি, দায়ীদের বিরুদ্ধে মন্ত্রীর হুঁশিয়ারি Logo প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

ফুটবল খেলতে গিয়ে গোলপোস্ট ভেঙে তরুণের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রাম নগরের হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মাহিদুল ইসলাম (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গোল করার পর আনন্দ প্রকাশ করতে গিয়ে গোলপোস্টে ঝুললে সেটি ভেঙে তার ওপর পড়ে যায়।

শুক্রবার (৩ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাহিদুল ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার কোনোপদিয়া এলাকার রাসেল গাজীর ছেলে। তিনি চট্টগ্রামে রংমিস্ত্রির কাজ করতেন।

মাহিদুলের খালাতো ভাই মোহাম্মদ মনির জানান, সকালে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যান মাহিদুল। খেলার একপর্যায়ে গোল করার পর আনন্দ করতে লোহার গোলপোস্টে ঝুলে পড়েন। এ সময় গোলপোস্টটি ভেঙে তার ওপর পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, গুরুতর আহত অবস্থায় মাহিদুলকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

ফুটবল খেলতে গিয়ে গোলপোস্ট ভেঙে তরুণের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৩:০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬