ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গোপালগঞ্জে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান

১৬ বছর পর নকআউটে জিতে শেষ ষোলোয় স্পেন

অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারানোর মধ্য দিয়ে বিশ্বকাপে ১৬ বছর পর প্রথম নকআউটে কোনো জয়ের দেখা পেলো সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে শেষ বত্রিশের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে স্প্যানিশরা। তাদের আরেক গোলদাতা পেদ্রো পররো।

স্পেনের প্রথম গোলের পর, বাকিটা সময় লড়াই আরও একপেশে হয়ে পড়ে। সত্যিকার অর্থে, এক মুহূর্তের জন্যও ফল নিয়ে কোনো অনিশ্চয়তা জাগাতে পারেনি ৭২ বছর পর বিশ্বকাপের নকআউটে ওঠা অস্ট্রিয়া, ম্যাচের পরিসংখ্যানেও সেটা স্পষ্ট।

প্রায় ৬৫ শতাংশ বল দখলে রেখে, গোলের জন্য ২৩টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে স্পেন। অস্ট্রিয়ার পাঁচ প্রচেষ্টার একটিও ছিল না লক্ষ্যে।

২০০৬ বিশ্বকাপে সুইজারল্যান্ডের পর, প্রথম ইউরোপিয়ান দল হিসেবে প্রতিযোগিতাটির কোনো আসরে প্রথম চার ম্যাচেই জাল অক্ষত রাখতে পারল স্পেন। কেইপ ভার্দের বিপক্ষে হতাশাজনক গোলশূন্য ড্রয়ের পর, টানা তিন জয়ের পথে কোনো গোল না খেয়ে আটটি করল তারা।

২০১০ বিশ্বকাপ জয়ের পর থেকে তিনটা বিশ্বকাপ আসর শেষ হয়েছে, কোনোটিতেই দ্বিতীয় রাউন্ড থেকে উপরে উঠতে পারেনি তারা। ২০১৪ বিশ্বকাপে তো গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘটেছে লা রোজাদের। ‘বি’ গ্রুপে নেদারল্যান্ডস ও চিলির পেছনে তৃতীয় হয়ে বিদায় নিতে হয়।

এরপর ২০১৮ রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোয় উন্নীত হয়েছিল স্প্যানিশরা। নকআউটে তারা মুখোমুখি হয় স্বাগতিক রাশিয়ার। ১-১ গোলে ড্র করে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও গোল করতে পারেনি। এরপর টাইব্রেকারে হেরে বিদায় নেয় তারা।

২০২২ বিশ্বকাপেও গ্রুপ পর্ব টপকে গিয়েছিল স্পেন। ‘ই’ গ্রুপে জাপানের কাছে হারলেও দ্বিতীয় হয়ে ওঠে নকআউটে। সেখানে তারা মুখোমুখি হয় মরক্কোর। ১২০ মিনিটের খেলা গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে ৩-০ গোলে হেরে বিদায় নেয়। টাইব্রেকারে কেউ একবারও মরক্কোর জালে বল জড়াতে পারেননি।

এবারই গত ১৬ বছরে প্রথম নকআউটে জয় পেয়েছে স্পেন। রাউন্ড অব-৩২ এ অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠে গেছে লা রোজারা।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১৬ বছর পর নকআউটে জিতে শেষ ষোলোয় স্পেন

আপডেট সময় ১০:২২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬