ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, গ্রেফতার ১১৭ Logo দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই দিয়ে নকল, স্মার্ট চশমা নিয়ে উদ্বেগ Logo রিয়্যাক্টর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ, ঐতিহাসিক পরীক্ষায় রূপপুর আজ Logo চট্টগ্রামে কর্মরত ২০ লাখের মধ্যে নারী ২১ শতাংশ Logo পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত Logo বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের Logo খিলগাঁওয়ে ডিজিএফআইয়ের ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার Logo হাতে ব্যথা নিয়ে মাঠ ছাড়লেন হাসান, বিপাকে বাংলাদেশ Logo শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী

দুবাই থেকে ঢাকায় আসা বিমানের ফ্লাইটে প্রায় ১৯ কেজি সোনার বার

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ থেকে আজ বৃহস্পতিবার সকালে প্রায় ১৯ কেজি সোনার বার উদ্ধার করা হয়েছে। ঢাকা কাস্টম হাউস এই তথ্য নিশ্চিত করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি (বিজি-১৪৮) আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে জানায় ঢাকা কাস্টম হাউস।

ঢাকা কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান বলেন, একটি সামরিক গোয়েন্দা সংস্থাসহ কাস্টমসের কর্মকর্তাদের যৌথ দল উড়োজাহাজটির কার্গো হোল্ড থেকে টেপ প্যাঁচানো অবস্থায় মোট ১৬০টি সোনার বার উদ্ধার করে। এসবের সোনার বারের ওজন ১৮ কেজি ৭০০ গ্রাম। দাম প্রায় ৪২ কোটি টাকা।

কাস্টমস কর্মকর্তা কামরুল হাসান বলেন, সোনার বারগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলার প্রক্রিয়া চলছে।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :
জনপ্রিয় সংবাদ

সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, গ্রেফতার ১১৭

দুবাই থেকে ঢাকায় আসা বিমানের ফ্লাইটে প্রায় ১৯ কেজি সোনার বার

আপডেট সময় ০২:৫৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬