বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৩২৫০০ প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটলো, সঙ্গে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, ৯০০ জনের বেশি গ্রেফতার খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার, বাড়ছে খাদ্য ও স্বাস্থ্য সংকট ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট

মৎস্য উন্নয়ন করপোরেশনে চেয়ারম্যান ও পরিসংখ্যান ব্যুরোতে ডিজি নিয়োগ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনে নতুন চেয়ারম্যান এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে (বিবিএস) মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

এসব নিয়োগ দিয়ে বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মো. মীর হোসেনকে প্রেষণে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য তার চাকরি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শামীমুল হককে প্রেষণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য তার চাকরি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com