বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির ৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর না খুললে জনগণ খুলে নেবে: নাহিদ ইসলাম দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঢাবির শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন

গোবিন্দর পরকীয়া নিয়ে ভাবলে আমার ডায়াবেটিস বেড়ে যাবে: সুনীতা

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

স্বামীর কথিত পরকীয়ার বিষয়টি নিয়ে বারবার ভাবলে নিজের ডায়াবেটিস বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন বলিউড সুপারস্টার গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা। লক আপের দ্বিতীয় সিজনের প্রতিযোগী শ্রেয়া কালরাকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। 

এ আলোচনায় শ্রেয়া পুরোনো একটি সাক্ষাৎকারের কথা সুনীতাকে মনে করিয়ে দেন, যেখানে সুনীতা বিবাহিত জীবনে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অনুভূতির কথা বলেছিলেন। এরপর সুনীতা আহুজা বলেন, “হয়েছে তো! এখন কী করতে পারি? শুরু থেকেই তো এমন ছিল, তাই না? একজন হিরোকে নিয়ে এসব বিষয়ে কিছু বলাও যায় না। এই বয়সে এসব ভাবলে, আমার ডায়াবেটিস আরো বেড়ে যাবে। যেভাবে চলছে, সেভাবেই চলতে দেওয়া ভালো।”

এরপর শ্রেয়া জানতে চান, এখনো এসব নিয়ে ভাবলে আপনার খারাপ লাগে কি না? উত্তরে সুনীতা বলেন, “সব ঠিক আছে। আমি এখন শুধু আমার সন্তানদের জন্যই বাঁচি।” 

গোবিন্দ এখনো কী আপনার প্রতি অবিশ্বস্ত? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে সুনীতা বলেন, “আপনি কি কাউকে আটকাতে পারবেন? আমি কি ২৪ ঘণ্টা ওর সামনে বসে থাকব? তাতে তো ও বিরক্ত হবে। তাই আমিও এসব নিয়ে ভাবিই না।” 

প্রায় ১৬ বছর ধরে আলাদা থাকেন গোবিন্দ-সুনীতা। তারা আলাদা আলাদা বাড়িতে বসবাস করেন। প্রয়োজনে আসা-যাওয়া করেন গোবিন্দ। এ প্রসঙ্গে সুনীতা আহুজা বলেন, “আমাদের দুটি বাড়ি আছে। ওর বাড়িতে ওকে দেখতে অনেক মানুষ আসেন। আর আমার বাড়িতে আমি ব্যক্তিগত গোপনীয়তা চাই।” 

গোবিন্দর কথিত পরকীয়ার অভিযোগ একসময় সুনীতাকে গভীরভাবে আঘাত করেছিল। তবে সময়ের সঙ্গে পরিস্থিতি মেনে নিয়েছেন। এখন শান্তিতে থাকার চেষ্টা করছেন বলেও জানান সুনীতা। 

বলে রাখা ভালো, মারাঠি এক অভিনেত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ানোর অভিযোগ করেছেন সুনীতা। ফলে সংসার ভাঙার উপক্রম হয়েছিল। এ নিয়ে দারুণভাবে সমালোচিত হয়েছেন গোবিন্দ। যদিও বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সুনীতা।  

১৯৮৭ সালে বিয়ে করেন গোবিন্দ-সুনীতা। এ দম্পতির দুই সন্তান, তারা হলেন— মেয়ে টিনা ও ছেলে যশবর্ধন। ইতোমধ্যে রুপালি জগতে নাম লেখিয়েছেন গোবিন্দর মেয়ে টিনা আহুজা। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড’ সিনেমায় দেখা গেছে তাকে। পরিচালক সাই রাজেশের হাত ধরে খুব শিগগির বলিউডে অভিষেক হতে যাচ্ছে যশবর্ধনের।

*টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com