ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি Logo নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতে ইসলামের অভিনন্দন Logo তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার Logo শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ উৎসব Logo নয় মাসের অভিযান শেষে যুক্তরাষ্ট্রে ফিরছে ইউএসএস আব্রাহাম লিংকন Logo রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী Logo মির্জা ফখরুলের শপথ ঘিরে বঙ্গভবনে প্রবেশ করছেন ৩ বাহিনীর প্রধান Logo রাজবাড়ীতে প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি, দায়ীদের বিরুদ্ধে মন্ত্রীর হুঁশিয়ারি Logo প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

নতুন সংঘাতের ইঙ্গিত, পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের ৪টি ড্রোন ভূপাতিত

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনীর পাঠানো চারটি ড্রোন দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তাৎক্ষণিকভাবে ভূপাতিত করা হয়েছে।

ইসলামাবাদের অভিযোগ, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দিতেই আফগানিস্তান এ ধরনের উসকানিমূলক পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে, এমন কর্মকাণ্ড অব্যাহত থাকলে তালেবানকে এর চড়া মূল্য দিতে হবে।

তবে পুরো ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, এটি কোনো উসকানিমূলক অভিযান ছিল না। বরং পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে সক্রিয় জঙ্গিগোষ্ঠী দায়েশের ঘাঁটিতে অত্যন্ত নিখুঁত ও সফল বিমান হামলা চালিয়েছে আফগান বিমান বাহিনী।

কাবুল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, ওই হামলায় জঙ্গিগোষ্ঠীর ব্যাপক প্রাণহানি ঘটেছে। তবে এতে কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি।

সম্প্রতি করাচিতে একটি নিরাপত্তা ঘাঁটিতে জঙ্গি হামলার পর আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এরপর থেকেই প্রতিবেশী দুই দেশের মধ্যে যুদ্ধংদেহী পরিস্থিতি আরও তীব্র হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

নতুন সংঘাতের ইঙ্গিত, পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের ৪টি ড্রোন ভূপাতিত

আপডেট সময় ০১:৪০:০১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬