রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী

২৯ কোটি টাকার আয়কর পরিশোধ করল বিএসসিএল

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

প্রতিষ্ঠার পর প্রথম চার অর্থবছরের (২০১৮–১৯ থেকে ২০২১–২২) অনাদায়ী আয়কর বাবদ ২৯ কোটি ১৫ লাখ টাকা সরকারকে এককালীন পরিশোধ করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। চলতি অর্থবছরের জুনে এ বকেয়া পরিশোধের মাধ্যমে প্রতিষ্ঠানটি অতীতের আয়কর দায় সম্পূর্ণ নিষ্পত্তি করেছে।

রোববার (২৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসসিএল জানিয়েছে, ২০১৮–১৯, ২০১৯–২০, ২০২০–২১ ও ২০২১–২২ অর্থবছরের আয়কর বকেয়া দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন ছিল। বর্তমান ব্যবস্থাপনা দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা পর্যালোচনা করে এসব বকেয়া পরিশোধের উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় সরকারকে এককালীন ২৯ কোটি ১৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির মতে, অতীতের আর্থিক দায় নিষ্পত্তির এ উদ্যোগ বিএসসিএলের আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে এটি প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তিকে আরও সুসংহত করবে এবং ভবিষ্যতে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতেও সহায়ক হবে।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। অতীতের যেসব আর্থিক দায় অনিষ্পন্ন ছিল, সেগুলো পর্যায়ক্রমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। চার অর্থবছরের অনাদায়ী আয়কর পরিশোধ সেই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ।

তিনি বলেন, তাদের লক্ষ্য শুধু আর্থিক সাফল্য অর্জন নয় বরং বিএসসিএলকে একটি জবাবদিহিমূলক, টেকসই ও সুশাসনভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।

উল্লেখ্য, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে ২০২৪–২৫ অর্থবছরে প্রথমবারের মতো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বিএসসিএল। কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ওই অর্থবছরে প্রতিষ্ঠানটির মোট আয় হয়েছে ২৪৫ কোটি ১৩ লাখ টাকা এবং মোট ব্যয় হয়েছে ২০৬ কোটি ৭৭ লাখ টাকা। ফলে নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৮ কোটি ৩৫ লাখ টাকা।

বাংলা৭১নিউজ/একেএএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com