ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পশুর প্রতি নিষ্ঠুরতা, প্রধানমন্ত্রীর নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা

গলায় ইট বেঁধে কুকরকে নদীতে ফেলে হত্যার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি পশুর প্রতি নিষ্ঠুরতার এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় দেখার পর প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

পশুর প্রতি নিষ্ঠুরতার ভিডিওটি দেখার পর প্রধানমন্ত্রী গভীরভাবে ব্যথিত হন। প্রাণীর প্রতি মানুষের এমন আচরণ তাকে বিচলিত করে তোলে। সভ্য সমাজে কোনো প্রাণীর সঙ্গে এ ধরনের অমানবিকতা কিভাবে হয়, তা ভেবে বিস্মিত হন তিনি।

ঘটনাটি ঘটে নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি ব্রিজ এলাকায়। একজন যুবক একটি কুকুরকে গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা করে। কুকুরটি ছটফট করতে করতে নদীতে ডুবে মারা যায়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশের পর অভিযুক্ত মোহাম্মদ আলীকে খুঁজে বের করে পুলিশের কাছে সোপর্দ করে নরসিংদী জেলা ছাত্রদল। অভিযোগ রয়েছে, একই এলাকার শাহীন আরা নামের এক নারী কুকুরটির উপদ্রব থেকে মুক্তি পেতে মোহাম্মদ আলীকে এই কাজে প্ররোচিত করেন।

স্থানীয়দের দাবি, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তদন্ত করছে। অভিযুক্ত শাহীন আরা আত্মগোপনে আছেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ০৮:২৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬