শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব

রেললাইনে বসে মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা পড়লেন ব্যবসায়ী

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে মধু (৫০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার মালঞ্চি রেলস্টেশন ও মালঞ্চি বাজার লেভেল ক্রসিংয়ের মাঝামাঝি গরুর হাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মধু পার্শ্ববর্তী লালপুর উপজেলার আব্দুলপুর পশ্চিমপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মধু পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। গরু কেনাবেচার জন্য তিনি নিয়মিত মালঞ্চি গরুর হাটে আসতেন। শনিবার বিকেলে গরুর হাটে এসে তিনি রেললাইনে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা দ্রুতগতির ‘লালমণি এক্সপ্রেস’ ট্রেনটি ওই স্থান অতিক্রম করছিল।

মোবাইল ফোনে মগ্ন থাকায় তিনি ট্রেনের আগমন বা হুইসেল খেয়াল করতে পারেননি। ট্রেনটি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শান্তাহার রেলওয়ে থানার একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। 

এ বিষয়ে শান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। পরবর্তী বাংলাবান্দা এক্সপ্রেসে করে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাবে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com