শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০

নারায়নগঞ্জ, প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচানি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় হামিদ গ্রুপ ও রাসেল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে শুক্রবার সকালে রাসেল গ্রুপের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামিদ গ্রুপের সদস্যদের ওপর হামলা চালায়। পরে হামিদ গ্রুপের লোকজন পাল্টা প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।

সংঘর্ষ চলাকালে কয়েকটি টিনের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। বেলা ১১টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com