ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ হিসাব চালু করলে জরিমানা মওকুফ করছে ইসলামী ব্যাংক

সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে আগাম ভেঙে ফেলা বা নগদায়ন করা নির্দিষ্ট মেয়াদি আমানত হিসাবধারীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে ইসলামী ব্যাংক। 

ঘোষণা অনুযায়ী, ক্ষতিগ্রস্ত গ্রাহকরা আগামী ৩০ জুনের মধ্যে তাদের সংশ্লিষ্ট হিসাব পুনরায় চালু করলে প্রি-ম্যাচিউরড নগদায়নের কারণে আরোপিত সব ধরনের খরচ বা আর্থিক কর্তন মওকুফ করা হবে। এ ছাড়া, পুনরায় চালু করা হিসাবগুলোকে নতুন হিসাব হিসেবে নয়, বরং আগের ধারাবাহিকতা বজায় রেখে নিয়মিত বা চলমান হিসাব হিসেবে বিবেচনা করা হবে।

ব্যাংকে থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১ জুন থেকে ২২ জুনের মধ্যে যেসব গ্রাহক MTDRA, MSB, MMPDS এবং MSSA হিসাব মেয়াদপূর্তির আগেই বন্ধ বা নগদায়ন করেছেন এবং এর ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, তারা এই বিশেষ সুবিধার আওতায় আসবেন।

ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের এই সুবিধা গ্রহণের জন্য দ্রুত নিজ নিজ শাখার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, আমানতকারীদের আস্থা ধরে রাখা এবং সাম্প্রতিক অস্থিরতার কারণে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের স্বস্তি দিতে ইসলামী ব্যাংকের এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলা৭১নিউজ/এসএএইচ
Tag :

আপডেট সময় ০২:৫২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬