শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩ আর একটু সময় পেলে সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারব: ট্রাম্প দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের ট্রাম্পের নতুন হুমকিতেও অনড় ইরান, বিদ্যুৎকেন্দ্রে হামলাকে ‌‌‘যুদ্ধাপরাধ’ আখ্যা শত্রুপক্ষের হামলায় ভেঙে গেল ইরানের সবচেয়ে উঁচু সেতু, শতাধিক হতাহত এবার বিকল্প পথে সৌদি থেকে আসছে ১ লাখ টন তেল

প্রতিশ্রুতির ৭ দিনে নারায়ণগঞ্জে হাসপাতালে আইসিইউ চালু

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ৭ মে, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নবজাতকদের জন্য নির্মিত ৪ শয্যা বিশিষ্ট নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। 

বুধবার (৭ মে) সকালে তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী মাত্র ৭ দিনের মধ্যে এই অত্যাধুনিক আইসিইউ ইউনিট চালু করা হয়। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান বলেন, ‘এই ইউনিট চালু হওয়ায় নারায়ণগঞ্জসহ আশেপাশের জেলার নবজাতক রোগীদের আর রাজধানীতে যেতে হবে না। ফলে চিকিৎসা আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে। একইসঙ্গে তাদের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।’

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে এই আইসিইউ ইউনিট একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি নারায়ণগঞ্জ জেলার স্বাস্থ্যখাতে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জহিরুল ইসলামসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী প্রমুখ। 

প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে নারায়ণগঞ্জের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন নিয়ে এক সভার আয়োজন করা হয়। এই সভায় জেলা প্রশাসক কথা দিয়েছিলেন নারায়ণগঞ্জবাসীর সুবিধার্তে আগামী ৭ দিনের মধ্যে নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) চালু করা হবে। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com