রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন সাবেক ডিবিপ্রধান রেজাউল মল্লিক

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ৭ মে, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তিনি বর্তমান ডিআইজি এ কে এম আওলাদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন। ডিআইজি আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে পদোন্নতি দিয়ে পুলিশ টেলিকমে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি করা হলো।

এর আগে ১৩ মার্চ সুর্নিদিষ্ট কোনো কারণ ছাড়া ডিবিপ্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় রেজাউল করিম মল্লিককে। দীর্ঘদিন তাকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করে রাখা হয়েছিল।

রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। গত বছর সরকার পতনের পর ১ সেপ্টেম্বর ডিএমপির ডিবিপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি হন। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে পদবঞ্চিত ছিলেন তিনি। পুলিশের কম গুরুত্বপূর্ণ ইউনিটে তাকে পদায়ন করে রাখা হয়েছিলো।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com