সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩ মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সাড়ে ৩ মাসে বিপিসির লোকসান ১৭ হাজার কোটি টাকা : জ্বালানিমন্ত্রী ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী দেশে টিভি চ্যানেল ৫৯টি, পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি: তথ্যমন্ত্রী ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়ানোর আলোচনা দুমুঠো ভাতের খোঁজে নরকবাস: রিক্তা হত্যা মামলায় পাউবোর সবিবুর বরখাস্ত পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি হলেন মহিউদ্দিন মাহমুদ সোহেল

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিউদ্দিন মাহমুদ সোহেল। 

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ পদায়ন করা হয়। 

আদেশে, মহিউদ্দিন মাহমুদ সোহেলকে ডিএমপির গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার থেকে ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

একই দিনে ডিএমপির আরেক আদেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. খলিলুর রহমানকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিমে পদায়ন করা হয়েছে।

আদেশে বলা হয়, জনস্বার্থে এ পদায়ন করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com