সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সাড়ে ৩ মাসে বিপিসির লোকসান ১৭ হাজার কোটি টাকা : জ্বালানিমন্ত্রী ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী দেশে টিভি চ্যানেল ৫৯টি, পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি: তথ্যমন্ত্রী ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়ানোর আলোচনা দুমুঠো ভাতের খোঁজে নরকবাস: রিক্তা হত্যা মামলায় পাউবোর সবিবুর বরখাস্ত পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নিজের অভিনয় দক্ষতা দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বড় পর্দার অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দারুণ সক্রিয় এই তারকা। 

প্রতিনিয়ত নিজের নানা কাজের আপডেট ও ছবি শেয়ার করে ভক্তদের কাছাকাছি থাকেন তিনি। সম্প্রতি নিজের একটি নতুন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ভক্ত-অনুরাগীদের এক জীবনমুখী ও অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন সুনেরাহ।

ফেসবুকে পোস্ট করা সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘জানেন তো, গতকাল তো কেটেই গেছে। আর যা ঘটার, তা তো ঘটেই গেছে। আমি জানি আপনি কিছু ভুল করেছেন এবং সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি।’

ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যাওয়ার তাগিদ দিয়ে সুনেরাহ আরও লেখেন, ‘তবে আপনি তো শিখতে পেরেছেন, আর কখনো কখনো সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন বাইরে যান এবং আগামীকালের দিনটিকে আরও সুন্দর করে তুলুন।’

অভিনেত্রীর এমন ইতিবাচক ও মোটিভেশনাল বার্তা বেশ লুফে নিয়েছেন নেটিজেনরা। পোস্টটির কমেন্ট বক্সে ভক্তদের প্রশংসার জোয়ার বইছে। সুনেরাহর এই চিন্তাভাবনাকে সাধুবাদ জানিয়ে একজন মন্তব্য করেছেন, ‘প্রিয় মানুষের কাছ থেকে চমৎকার একটি অনুপ্রেরণা।’ আরেক অনুরাগী তার রূপের প্রশংসা করে লিখেছেন, ‘অনেক সুন্দর লাগছে।’

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com