সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা তৃণমূলের সেবায় আগ্রহী নন আইনজীবীরা, বাড়ানো হবে ফি : সংসদে আইনমন্ত্রী গৃহকর্মী রিক্তার মৃত্যু: বরখাস্ত হচ্ছেন পাউবো কর্মকর্তা সবিবুর ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেকের মৃত্যুতে স্থানীয় সরকারমন্ত্রীর শোক জামায়াত আমিরের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে : বাণিজ্যমন্ত্রী মালয়েশিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী কিয়ার স্টারমার কি সোমবারই পদত্যাগ করছেন এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ২২০ জন ডেঙ্গুতে রোগী ভর্তি হয়েছেন।

রবিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুজনই নারী। এ ছাড়া, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ২২০ জনের মধ্যে নারী ৮৮ জন। 

এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯০০ জনে। আর এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, চলতি বছর মারা যাওয়াদের মধ্যে সবচেয়ে বেশি চারজন মারা গেছেন জুন মাসে। এ ছাড়া, মে মাসে একজন, ফেব্রুয়ারিতে দুইজন এবং জানুয়ারিতে মারা গেছেন দুইজন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com