ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ডা. আসাদুর রহমানের ওপর হামলা, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২ Logo সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান Logo পদ্মার ভাঙনে জাজিরায় নিঃস্ব মানুষ, হুমকিতে ৫০০ পরিবার Logo ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল Logo মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগ, প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি Logo নান্দাইলে চালবোঝাই ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের Logo চিপস, নুডলস তৈরির কাঁচামালে পোকামাকড়, কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা Logo অস্ত্র মামলা: আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল Logo হত্যা শেষে বাসাতেই গোসল করেন খুনিরা, খান খেজুর ও শসা Logo জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেকের মৃত্যুতে স্থানীয় সরকারমন্ত্রীর শোক

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি, জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব আবদুস সাদেকের মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রবিবার এক শোকবার্তায় মন্ত্রী বলেন, আবদুস সাদেক ছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। হকি খেলোয়াড় হিসেবে তার অসাধারণ সাফল্য, জাতীয় দলের নেতৃত্ব, কোচ হিসেবে কৃতিত্ব এবং ক্রীড়া সংগঠক হিসেবে দূরদর্শী ভূমিকা দেশের ক্রীড়ার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার অবদান বাংলাদেশের হকিকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মির্জা ফখরুল আরও বলেন, দেশের ক্রীড়া উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক বিকাশে আবদুস সাদেকের নিরলস প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ একজন ক্রীড়া অভিভাবককে হারাল।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও ক্রীড়াঙ্গনের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

গতকাল শনিবার সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আবদুস সাদেক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

প্রসঙ্গত, আবদুস সাদেকের ছোট ভাই দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এছাড়াও মরহুমের বড় ছেলে টি স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ক্রীড়া ব্যক্তিত্ব ইশতিয়াক সাদেক।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

ডা. আসাদুর রহমানের ওপর হামলা, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেকের মৃত্যুতে স্থানীয় সরকারমন্ত্রীর শোক

আপডেট সময় ০৩:৫৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬