রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

টাকা তুলতে বেরিয়ে ছুরিকাঘাতের শিকার নারী, হাসপাতালে মৃত্যু

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম রেজিনা আক্তার (৩৮)।

চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেজিনা মারা যান।

রেজিনার ভাই জিহাদ ভুঁইয়া বলেন, আনুমানিক রাত ৯টার দিকে বিকাশ থেকে টাকা তুলতে মধ্য বাড্ডার বাসা থেকে বের হয়েছিলেন রেজিনা। পরে পরিবারের সদস্যরা খবর পান, রেজিনা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাঁর পেটে ছুরিকাঘাত করা হয়েছিল।

জিহাদ জানান, রেজিনাকে উদ্ধার করে শুরুতে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এনে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেজিনা।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, রেজিনার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রেজিনার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তিনি সৌদি আরব প্রবাসী মো. আউয়ালের স্ত্রী। সন্তানদের নিয়ে মধ্য বাড্ডায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের মা।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com