শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শ্রেণিভেদে জুলাইযোদ্ধাদের মাসিক সম্মানি দেয়া হচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতে রেকর্ড! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল হামের প্রকোপের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, আরও ১০১ জন হাসপাতালে ভর্তি এসএসএফের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নবনির্মিত ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্তাবিত বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নেবে : আইনমন্ত্রী পর্যটনখাতে ২০৪০ সালের মধ্যে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে ওভেন ওনার কাছে কে চেয়েছে, পার্থকে বিরোধীদলীয় নেতা

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৬৬৬ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য বলছে, বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ১০০৯ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এসময়ে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩৯ শিশুর।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম উপসর্গে ৫৭৩ শিশু মারা গেছে। এসময়ে হাম শনাক্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট হামের উপসর্গ দেখা দিয়েছে ৮৯ হাজার ৯০৪ শিশুর। এসময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪ হাজার ১৮৪ জন শিশু। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৭০ হাজার ৫০৩ শিশু।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com