শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শ্রেণিভেদে জুলাইযোদ্ধাদের মাসিক সম্মানি দেয়া হচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতে রেকর্ড! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল হামের প্রকোপের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, আরও ১০১ জন হাসপাতালে ভর্তি এসএসএফের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নবনির্মিত ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্তাবিত বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নেবে : আইনমন্ত্রী পর্যটনখাতে ২০৪০ সালের মধ্যে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে ওভেন ওনার কাছে কে চেয়েছে, পার্থকে বিরোধীদলীয় নেতা

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল স্থগিত চেয়ে আবেদন

বাংলা৭১নিউজ,ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিত রেখে হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখার অনুমতি চেয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে আবেদন করেছে প্রতিষ্ঠানটি।

আজ বুধবার (১৭ জুন) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্সের পরিচালক তারিকুল ইসলাম মুকুল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ১১০ জন রোগীর মধ্যে অনেকেই সংকটাপন্ন অবস্থায় আছেন। তাদেরকে তাৎক্ষণিকভাবে অন্য হাসপাতালে স্থানান্তর করা হলে তাদের জীবনঝুঁকি বাড়তে পারে।

এর আগে সোমবার (১৫ জুন) হাসপাতালটির নির্বাহী পরিচালক অধ্যাপক জামালুন্নেসার সই করা আবেদনে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তারা আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সরকারের কাছে আপিল করবে। একইসঙ্গে হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় সংস্কার কার্যক্রম শুরু করা হয়েছে বলেও জানানো হয়।

আবেদনে উল্লেখ করা হয়, হাসপাতাল প্রাঙ্গণের আধুনিকায়ন, ভেন্টিলেশন ব্যবস্থার উন্নয়ন, মেডিকেল কলেজ ভবনে পরিচালিত বেকারি কার্যক্রম বন্ধ করা এবং ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংস্কারসহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

বর্তমানে হাসপাতালে আইসিইউ ও এইচডিইউতে ৯ জন, সিসিইউতে ২ জন, এনআইসিইউতে ৪৩ জন, শিশু ওয়ার্ডে ২৯ জন, গাইনি ও প্রসূতি ওয়ার্ডে ৮ জন, মহিলা সার্জারি ওয়ার্ডে ৬ জন, মহিলা মেডিসিন ওয়ার্ডে ২ জন, পুরুষ মেডিসিন ওয়ার্ডে ৩ জন এবং কেবিনে ৮ জন রোগী ভর্তি রয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, স্বাস্থ্য অধিদফতরে ইতোমধ্যে রেফার করা রোগীদের চিকিৎসার জন্য ছয়টি হাসপাতালকে নির্দেশনা দিয়েছে। তবে অনেক রোগীর পরিবার আর্থিক ও স্বাস্থ্যগত কারণে তাৎক্ষণিক স্থানান্তরকে কঠিন ও ঝুঁকিপূর্ণ মনে করছেন।

এ অবস্থায় মানবিক বিবেচনায় লাইসেন্স বাতিলের আদেশ কার্যকর স্থগিত রাখা অথবা অন্তত ভর্তি থাকা রোগীদের চিকিৎসা সম্পন্ন না হওয়া পর্যন্ত হাসপাতালটি চালু রাখার সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অন্য হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে সেবা অব্যাহত থাকলে রোগীদের ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকি কমবে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

এর আগে গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতক মারা যায়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। এ ছাড়া আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানাতে প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ জন্য তাঁকে ৭ জুন বিকেল ৫টা পর্যন্ত ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পক্ষে এই নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় গত ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদফতর।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com