সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
উপদেষ্টাকে বিমানবন্দরে বসিয়ে রাখায় সংসদে ক্ষোভ, মন্ত্রীর বিবৃতি দাবি সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী পুরনো ও অকেজো রেল নিলামে বিক্রি সম্ভব নয়: রেলমন্ত্রী দিল্লিতে বাধা পেয়ে উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ, ঘাটতি ২ লাখ কোটি টাকা যানজট কমাতে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোল যায়নি: তথ্যমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল-সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ৮২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

দেশে ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে। সরকার এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের প্রতি মাসে শতভাগ বেতন-ভাতা দেয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রবিবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. নুরুল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী এ কথা জানান। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশে ৮২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে। সরকার এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের প্রতি মাসে শতভাগ বেতন এবং বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে ভাতা দেওয়া হয়।

এপ্রিল মাসে ১ লাখ ৯১ হাজার ২৩১ জন শিক্ষক-কর্মচারীকে বেতন-ভাতা দেওয়া হয়েছে। সরকার পরিচালন বাজেট ও বিভিন্ন প্রকল্পের আওতায় মাদ্রাসাসমূহের অবকাঠামো উন্নয়নে কাজ করছে। মাদ্রাসা শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তির সহায়তায় শিক্ষাদানের লক্ষ্যে মাদ্রাসাগুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হচ্ছে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে মাদ্রাসার কারিকুলামে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, আইটি ও ইংরেজি ভাষা শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। ইতোমধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক গঠিত একটি কমিটি মাদ্রাসার কারিকুলাম যুগোপযোগী করার লক্ষ্যে কাজ শুরু করেছে।

বিদ্যমান এমপিওভুক্ত ও সরকারি মাদ্রাসাসমূহের কারিকুলাম, শিক্ষার গুণগতমান ও শিক্ষা কার্যক্রমের সার্বিক চিত্র বিশ্লেষণ করা হবে এবং মাদ্রাসা সরকারিকরণের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এহছানুল হক মিলন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com