ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন

ইবতেদায়ি মাদরাসার এমপিও দাবিতে লং মার্চ, পুলিশের সঙ্গে শিক্ষকদের সংঘর্ষ

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর এমপিও দ্রুত বাস্তবায়ন এবং চূড়ান্ত অনুমোদনপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের চলতি বছর জানুয়ারি থেকে বেতন ছাড়ের দাবি জানিয়ে লাগাতার কর্মসূচিতে পুলিশের সঙ্গে শিক্ষকদের সংঘর্ষ ঘটনা ঘটেছে।

রোববার (১৪ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক শামসুল হক আনছারী, সদস্যসচিব আব্দুল হান্নান হোসেন, সমন্বয়ক শেখ নজরুল ইসলাম মাহবুব, মো. গোলাম আজম প্রমুখ।

শিক্ষক নেতা মো. জসীম উদ্দিন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে মন্ত্রণালয়ের দিকে যাচ্ছিলাম। এরপর পুলিশ আমাদের উপর আক্রমণ করে। এই আক্রমণে আমাদের ৪-৫ জন শিক্ষক আহত হয়েছেন, তারা এখন হাসপাতালে ভর্তি আছেন।

তিনি আরো বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। আমরা এখনো কোনো প্রতিনিধিদল পাঠাতে পারিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো।

শিক্ষকরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত গণবিজ্ঞপ্তির আলোকে গত বছরের ৩ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত এমপিও আবেদন করা হয়। কিন্তু প্রায় ১০ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্ত করা হয়নি।

শিক্ষক নেতাদের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শূন্য পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের বেতন ছাড়ের চূড়ান্ত অনুমোদন দেওয়া হলেও মাদরাসা শিক্ষা অধিদপ্তর এখনো কোনো শিক্ষকের বেতন ছাড় করেনি। এতে প্রায় ১ হাজার ৬৯০ জন শিক্ষক-শিক্ষিকা দীর্ঘদিন ধরে বেতন-ভাতা ছাড়া মানবেতর জীবনযাপন করছেন।

১৯৭৮ সালের অধ্যাদেশের আওতায় আলিয়া মাদরাসা শিক্ষার প্রাথমিক স্তরের অনুমোদন দেওয়া হয় এবং ১৯৮৪ সালের বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে স্বীকৃতি দেয়। পরে ১৯৯৪ সালের এসব মাদরাসার শিক্ষকদের ভাতা দেওয়া শুরু হয় এবং ২০০১ সালে শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে পাঠ্যপুস্তক ও উপবৃত্তি চালু করা হয়।

শিক্ষকদের দাবি, ২০১৩ সালে সরকার ২৬ হাজার ১৯টি রেজিস্ট্রেশনপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করলেও একটি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাও জাতীয়করণ বা এমপিওভুক্ত করা হয়নি। ফলে দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের শিক্ষকেরা চাকরির নিরাপত্তা ও আর্থিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক কল্যাণ কমিটির পক্ষ থেকে এমপিও দ্রুত বাস্তবায়ন এবং চূড়ান্ত অনুমোদনপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত অনুদান অবিলম্বে ছাড় করার জোর দাবি জানানো হয়। সে দাবি আদায়ের কর্মসূচি হিসেবে আজ শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে লংমার্চ পালনের ঘোষণা দেওয়া হয়।
বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ

ইবতেদায়ি মাদরাসার এমপিও দাবিতে লং মার্চ, পুলিশের সঙ্গে শিক্ষকদের সংঘর্ষ

আপডেট সময় ০৩:২২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬