রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর শাহবাগে শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত বিমানবন্দরে সেবার মান বেড়েছে: বিমানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট তারেক রহমান সরকারের: শিক্ষামন্ত্রী আয়াতুল্লাহ খামেনির দাফনের সময় জানাল ইরান জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ: তথ্যমন্ত্রী নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত সরকার : মির্জা ফখরুল ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরে সেবার মান বেড়েছে: বিমানমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের বিমানবন্দরগুলোতে আগের তুলনায় সেবার মান বৃদ্ধি পেয়েছে। প্রবাসী ও বিদেশফেরত যাত্রীরা এখন অনেক বেশি উন্নত ও যাত্রীবান্ধব সেবা পাচ্ছেন। বিমানবন্দরে হয়রানি কমেছে, বেড়েছে সেবার মান।

শনিবার সকালে মানিকগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট সংলগ্ন হরিজন পল্লীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি হেলথ ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদেশ থেকে দেশে ফেরা যাত্রীরা যাতে বিমানবন্দরে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। একজন যাত্রী বিমানবন্দরে পা রাখার সঙ্গে সঙ্গে যেন নিজের দেশে ফিরে আসার স্বস্তি ও আন্তরিকতা অনূভব করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), মানিকগঞ্জ জেলা এ কর্মসূচির আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা করে জিয়া পরিষদ ও জিয়া স্মৃতি পাঠাগার।

অনুষ্ঠানে বিএনপি নেতা অ্যাডভোকেট জহিরুল আলম খান লোদী, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, গোলাম আবেদীন কায়সার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, ড্যাবের সভাপতি ডা. জিয়াউর রহমান জিয়া, ডা. বদরুল আলম, চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com