রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর শাহবাগে শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত বিমানবন্দরে সেবার মান বেড়েছে: বিমানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট তারেক রহমান সরকারের: শিক্ষামন্ত্রী আয়াতুল্লাহ খামেনির দাফনের সময় জানাল ইরান জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ: তথ্যমন্ত্রী নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত সরকার : মির্জা ফখরুল ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কোয়েলের পর রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন দেব-রচনা!

বাংলা৭১নিউজ, ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর থেকে একাধিক হেভিওয়েট নেতার দলত্যাগের গুঞ্জন উঠেছিল। সম্প্রতি টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার পর এবার সেই তালিকায় যুক্ত হলেন টলিউড সুপারস্টার দীপক অধিকারী (দেব), অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষসহ মোট ১৯ জন সংসদ সদস্য।

ভারতীয় গণমাধ্যম আজকাল ডটকম ১৯ সদস্যের পদত্যাগের একটি চিঠি প্রকাশ করেছে, যা রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। তালিকায় দলটির একাধিক প্রভাবশালী নেতার পাশাপাশি ভারতের সাবেক তারকা ক্রিকেটার ইউসুফ পাঠানের নামও রয়েছে।

তবে গণপদত্যাগের চিঠির তারিখ ও আইনি বৈধতা নিয়ে দলটির ভেতরে জলঘোলা হতে শুরু করেছে। তৃণমূলের বিদায়ী লোকসভার দলনেতা কাকলি ঘোষ দস্তিদার দাবি করেছেন, গত সোমবার, ৮ জুন পদত্যাগপত্রটি স্পিকারের অফিসে জমা দেওয়া হয়েছে। তবে চিঠিতে নাটকীয়ভাবে আগামী ১৮ জুন তারিখের উল্লেখ রয়েছে। মূলত ১৮ জুন পর্যন্ত লোকসভায় দলনেতার দায়িত্বে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার এবং ১৯ জুন থেকে তাঁর স্থলাভিষিক্ত করা হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।

তারিখের গরমিল নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিদায়ী দলনেতা কাকলি ঘোষ দস্তিদার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি অফিশিয়ালি চিফ হুইপ থাকাকালীন গত ১৮ মে ১৯ জন সংসদ সদস্যের স্বাক্ষর সম্বলিত চিঠি স্পিকারের অফিসে জমা দিয়েছি।

কাকলির দাবিকে উড়িয়ে দিয়েছে দলটির বর্তমান শীর্ষ নেতৃত্ব। মমতা-পন্থী অংশের দাবি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চিফ হুইপ করার সিদ্ধান্ত জানিয়ে স্পিকারের কাছে চিঠি পাঠানো হয়েছিল ২০ মে, যা গৃহীত হয় ২৯ মে। ফলে কাকলি ঘোষ দস্তিদারের জমা দেওয়া চিঠির সই এবং তার আইনি বৈধতা নিয়ে স্পিকারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে দলটির শীর্ষ নেতৃত্ব। সব মিলিয়ে তারকা সাংসদদের আকস্মিক পদত্যাগ এবং চিঠির তারিখ বিতর্কে তৃণমূল নতুন সংকটের মুখে পড়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com