ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে নারী নিহত Logo গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী Logo জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি Logo সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই সহোদরের পাশাপাশি দাফন Logo ভক্তের কাণ্ডে আতঙ্কিত অভিনেত্রী, দিলেন আইনি ব্যবস্থার হুঁশিয়ারি Logo ট্রাফিক আইন লঙ্ঘন : ডিএমপির অভিযানে ২০৮০ মামলা, ডাম্পিং ৫৩৪ যানবাহন Logo বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী Logo মার্কিন হামলায় অকার্যকর ইরানের বুশেহর বিমানবন্দর Logo শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী Logo ট্রাম্পের স্ত্রীকে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা, নিশানায় ছেলেও

রাজধানীতে জামায়াতের বাজেটবিরোধী বিক্ষোভ মিছিল

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এই মিছিল বের করা হয়। এতে দলটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল থেকে প্রস্তাবিত বাজেটকে ‘গণবিরোধী’ ও ‘গণনিপীড়ক’ আখ্যা দিয়ে এর বিভিন্ন দিকের তীব্র সমালোচনা করা হয়। এ সময় বিক্ষোভকারীরা বাজেট প্রত্যাহার এবং জনগুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান।

মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে নারী নিহত

রাজধানীতে জামায়াতের বাজেটবিরোধী বিক্ষোভ মিছিল

আপডেট সময় ১১:১৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬