ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করলো ইরান

হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা করল ইরান। মার্কিন হামলা শুরুর পরে দেশটির শীর্ষ সামরিক কমান্ড এ ঘোষণা দেন।

বুধবার (১০ জুন) ইরানের বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদনে জানিয়েছে, ইরানের শীর্ষ সামরিক কমান্ড থেকে তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ-সহ সব ধরনের নৌযানের জন্য হরমুজ প্রণালী বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

আইআরজিসি জানিয়েছে কোনও জাহাজ এই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। আমেরিকান আগ্রাসনের প্রতিবাদেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ইরানের সেনা।

এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আমেরিকা ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে আবারও আত্মরক্ষার্থে হামলা শুরু করেছে।

সেন্টকম আরও জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই হামলা চালানো হচ্ছে এবং এগুলো ইরানের অযাচিত আগ্রাসনের জবাব।

সেন্টকমের এ ঘোষণা পর বার্তা সংস্থা মেহের ইরানের ফার্স নগরীতে বিস্ফোরণের খবর দিয়েছে। তারা আরও জানায়, শহরটির বাইরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করা হয়েছে।

সুত্র: আল জাজিরা

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

ঢাকাকে ‘হিট আইল্যান্ড’ মুক্ত করতে যেসব উদ্যোগ নিচ্ছে সরকার

হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করলো ইরান

আপডেট সময় ০৭:০০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬