ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাভারে নির্মীয়মাণ ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের Logo ৬ মাসে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থ: নাহিদ ইসলাম Logo রাঙামাটিতে মাদকবিরোধী অভিযানে আটক ১০ Logo পানি, বর্জ্য ও জ্বালানি খাতে মার্কিন সহযোগিতা চায় বাংলাদেশ Logo নাইজেরিয়ায় মসজিদে হামলার পর ৬০০ জন অপহরণের দাবি Logo এআইয়ের জন্য ১০.২ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি, ধাক্কা খেল আলিবাবা Logo দেশের অধিকাংশ ফিটনেসবিহীন, হেলপার থেকে ড্রাইভার হয়েছে: সড়কমন্ত্রী Logo ৫০০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার পর উদ্ধার ও চিকিৎসায় কাজ করবে ৬০টি অ্যাম্বুলেন্স Logo পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ Logo নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী

ডকুমেন্টারি নির্মাণে ডাক্তারদের উদ্যোগী হওয়া উচিত : উপদেষ্টা

বিশেষধর্মী ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাণে ডাক্তারদের আরও উদ্যোগী হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ (বুধবার) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে বাংলাদেশ চলচ্চিত্র ইনস্টিটিউট (বিসিটিআই) কর্তৃক আয়োজিত বিশেষ শ্রেণির চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আজকের এই সেশনটা একটা আগ্রহ তৈরি করার মতো সেশন। ডকুমেন্টারি টাইপ ফিল্মমেকিংয়ে ডাক্তারদের আরও উদ্যোগী হওয়া উচিত। কারণ একজন ফিল্মমেকারকে ডাক্তারি শেখানোর চেয়ে একজন ডাক্তারকে ফিল্মমেকিং শেখানো সহজ। আমার মতে বিসিটিআই অসাধারণ একটা উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, আমি দুইটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। বিসিটিআই যেভাবে কাজ করছে, আশা করি মন্ত্রণালয়ও সেভাবে কাজ করবে। এ ছাড়া, আজ এখানে এসে আমি ডাক্তারদের সংকটের কথাও শুনলাম। এই সংকটগুলো কোলাবোরেশানে আমরা কাজ করবো।

কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের গণযোগাযোগ বিভাগের প্রভাষক আল আমিন রাকিব, চলচ্চিত্র নির্মাতা বুলবুল বিশ্বাস, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক আবদুল ওয়াদুদ চৌধুরী প্রমুখ।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

সাভারে নির্মীয়মাণ ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

ডকুমেন্টারি নির্মাণে ডাক্তারদের উদ্যোগী হওয়া উচিত : উপদেষ্টা

আপডেট সময় ০৬:০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬