বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশাল জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই : শিক্ষামন্ত্রী শ্রীমঙ্গলের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী গবেষণা প্রতিষ্ঠানের প্রধানদের বছর শেষে জবাব দিতে হবে : প্রাণিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী ছিনতাইকারী-চাঁদাবাজ ধরতে যতটুকু প্রয়োজন ততটুকু বল প্রয়োগ: ডিএমপি কমিশনার জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন মির্জা ফখরুল বিশ্ববাজারে তেলের দামে বড় ধস, ৩ মাসের মধ্যে সর্বনিম্ন মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষায় খেলাধুলা-সংস্কৃতিতে জোর প্রধানমন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় লজিস্টিকস সহায়তার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

বাংলা 71 নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের সব ধরনের লজিস্টিকস ও প্রয়োজনীয় সহায়তা করা হবে।

বুধবার (১০ জুন) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আধুনিকায়নে জিয়াউর রহমানের অবদান ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ডেঙ্গু মৌসুম বা প্রাদুর্ভাবের সময় হাসপাতালে রোগী বাড়লে চিকিৎসাকাজে যেকোনো কিছুর প্রয়োজন হতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে জানালে সরকার তা সঙ্গে সঙ্গে ব্যবস্থা করবে।

এসময় স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু মোকাবেলায় যার যার অবস্থান থেকে সবাইকে ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। একই সঙ্গে চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ডেঙ্গু রোগীর শারীরিক অবস্থা সবসময় নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে, যেন কোনো অবনতি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দিকনির্দেশনা মেনে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com